অগ্নিকুমার আচার্য
জন্ম থেকেই মেয়েটি প্রতিবন্ধী। দেহের গঠন অদ্ভুত। অস্বাভাবিক। শিরদাঁড়া বঁাকা। ঘাড় ছোটো।
জন্মের পর থেকেই নিত্যসঙ্গী শ্বাসকষ্ট! বাবা-মার মন খুব খারাপ! এই মেয়ে কি বঁাচবে? পারবে দশজন সুস্থ মানুষের মতো বেড়ে উঠতে?
ডাক্তারদের কাছে ছোটেন বাবা-মা।
নিউইয়র্কে কত উন্নত চিকিৎসা! কত বড়ো বড়ো সব ডাক্তার!
মেয়েটির বাড়িও যে নিউইয়র্কে। বাবা-মা নিউইয়র্কের বাসিন্দা। মেয়ে প্রতিবন্ধী হলেও নাম তো রাখতেই হয়!
নাম রাখা হল তার— তিফফানি গেইজেল।
ডাক্তারবাবুরা অনেক পরীক্ষানিরীক্ষা করলেন। ওষুধপত্তরও দিলেন। কিন্তু বাবা-মাকে খুব একটা আশার আলো দেখাতে পারলেন না।

তিফফানি গেইজেল
কিন্তু আজকাল তো অনেক দিব্যাঙ্গ ছেলে-মেয়েরা দিব্যি দৌড়ঝাঁপ করছে। খেলাধুলো করছে। লেখাপড়া তো করছেই। এরকম দিব্যাঙ্গের সংখ্যা তো কম নয় সারা বিশ্বে! গেইজেলও কি পারবে না?
সারা শরীরে ব্যথা, ঘাড়, শরীর নড়াচড়া করাও খুবই কষ্টকর। কিন্তু ছোটোবেলা থেকেই গেইজেলের নাচের দিকে বড়ো ঝোঁক। সেনাচ খুব ভালোবাসে। সেনাচতে চায়। কিন্তু চাইলে কী হবে, গেইজেলের শরীর যে বাদ সাধে। তবুও গেইজেল পিছু হটতে রাজি নয়। তার স্বপ্ন— সেনৃত্যশিল্পী হবে। দৃঢ়প্রতিজ্ঞ গেইজেল।
গেইজেলের জেদ দেখে বাবা-মা তাকে তিন বছর বয়সেই নাচের স্কুলে ভরতি করিয়ে দেন। গেইজেল নাচ শিখতে শুরু করে। কিন্তু শরীরে যে বেশ কষ্ট হয়। অসুবিধা হয় শরীর বঁাকাতে। তার শারীরিক গঠন যে নাচের জন্য উপযুক্ত নয়।
কিন্তু থামতে চায় না গেইজেল। বাবা-মাও মেয়েকে উৎসাহ দিতে থাকেন। তুমি পারবে গেইজেল, তুমি পারবে!
গেইজেল মনে জোর পায়। আমল দেয় না শারীরিক কষ্টকে। চালাতে থাকে নৃত্যশিক্ষা।
তিন দশক ধরে বিরামহীন নাচ। সপ্তাহে ষোলো ঘণ্টা নাচের তালিম। শরীর আর বাধা দেয় না। নৃত্য শিক্ষিকারা খুশি। দারুণ নাচছে গেইজেল।
এবার পেশাদার শিল্পীর তালিকায় নাম উঠল গেইজেলের। মঞ্চে, টেলিভিশনে, ব্যালে, ট্যাপ, জ্যাজ, মালসা প্রভৃতি পাশ্চাত্য নাচের একজন বিখ্যাত পেশাদার শিল্পী হয়ে ওঠেন গেইজেল। এমনকী, ভারতের বলিউডের গানের সঙ্গেও অসাধারণ নৃত্য প্রদর্শন করেন গেইজেল।
আজ গেইজেল একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে একজন সুদক্ষ নৃত্যশিল্পীও যে হওয়া যায়— তা-ই করে দেখালেন তিফফানি গেইজেল।
দিব্যাঙ্গজনের কাছে গেইজেল তাই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গেইজেল এখন পরিকল্পনা করছেন, নাচের একটা ভালো স্টুডিয়ো খুলবেন।
মনের জোর, আর অধ্যবসায়— এই দুই মানসিক শক্তি থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন