ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা-র আবিষ্কার

অগ্নিকুমার আচার্য

হ্যাঁ, খুদে বিজ্ঞানীই বটে। খুদে বিজ্ঞানী আবার কী আবিষ্কার করবে! হ্যাঁ, করে দেখিয়ে দিয়েছে। তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

এও সম্ভব?

নিশ্চয়ই সম্ভব। সেকাহিনিই বলছি। কে এই খুদে বিজ্ঞানী? নাম তার দিগন্তিকা। মাত্র ক্লাশ নাইনে পড়ে। বাড়ি ওর পশ্চিমবঙ্গের মেমারির সুলতানপুরে।

আরও ছোটোবেলা থেকেই বিজ্ঞানের মডেল বানাবার শখ।

একবার সেগেছিল সুন্দরবন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে।

সেখানে সেশুনল মউলদের দুঃখের কাহিনি।

মউল! ওরা আবার কারা?

দিগন্তিকা বসু

সুন্দরবনের জঙ্গলে যারা মধু সংগ্রহ করতে যায়, তাদের বলে মউল। সুন্দরবনের জঙ্গলে প্রচুর মৌচাক হয় গাছে গাছে। সেই মৌচাক ভেঙে মধু সংগ্রহ করে মউলরা।

তা, ওদের আবার দুঃখের কাহিনি কী?

দুঃখ। খুব দুঃখ। মধুর লোভে কত কত পুরষ প্রাণ বিসর্জন দেয়। কেন? বাঘের কামড়ে। যে-সেবাঘ নয়! রয়্যাল বেঙ্গল টাইগার। সাংঘাতিক হিংস্র বাঘ। প্রচুর মৌচাক যেমন, বাঘও তেমন প্রচুর সুন্দরবনে।

দিগন্তিকা শুনল মউলদের দুঃখের কথাগুলি।

এই বাঘেরা ভারি বজ্জাত। নি:শব্দে, চুপিচুপি এসে মউলদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, পেছন দিক থেকে। ঘুণাক্ষরেও টের পায় না মউলরা। পেছনটা তো আর দেখা যায় না। সহজেই বাঘমামা ঘাড়ে এসে পড়ে। আর চোখের পলকে শিকার নিয়ে বনের গভীরে উধাও। বাঘের টিকিটিও আর কেউ দেখতে পায় না। বেঘোরে প্রাণ যায় মউলদের।

দিগন্তিকার চোখ ছলছল করে। আহা-হা, ওদের কি বঁাচাবার কোনো পথ নেই? প্রশ্ন জাগে দিগন্তিকার মনে।

পেছনের দিকটা যদি মানুষ দেখতে পেত, তাহলে তো পালাতে পারত?

বাড়ি ফেরে দিগন্তিকা। কী করে বঁাচানো যায় মউলদের। কীভাবে পেছন দিকটা দেখতে পাবে?

দিনরাত ভাবনায় ডুবে যায় দিগন্তিকা।

অবশেষে সাফল্যের দুয়ার খুলে গেল দিগন্তিকার সামনে। আবিষ্কার করে ফেলল এক বিশেষ চশমা। যে চশমা চোখে দিলে পেছন দিকটাও চোখে ভেসে ওঠে।

আশ্চর্য আবিষ্কার! অভাবনীয় সাফল্য খুদে বিজ্ঞানীর। খবরটা ছড়িয়ে পড়তেই লোকে লোকারণ্য দিগন্তিকার বাড়ি। সবাই দেখতে চায় এই খুদে বিজ্ঞানীকে। অভিনন্দন জানাতে চায়। কে-না আছেন এই তালিকায়।

মেমারির আর এস বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা তাদের স্কুলের ছাত্রীর এই বিস্ময়কর কান্ডে গর্বিত। নানা বিজ্ঞান মঞ্চ, বিড়লা তারামন্ডল কতৃপক্ষ, রাজ্য সরকার সকলেই পুরস্কৃত করেছেন দিগন্তিকাকে।

কীভাবে দিগন্তিকা ঘটাল এই অঘটন!

অন্য কিছু নয়, আলোকের প্রতিফলন সূত্রের ওপর নির্ভর করে তার এই আবিষ্কার।

শুধু কি চশমা!

দিগন্তিকা একই সঙ্গে বানিয়ে ফেলেছে নতুন ধরনের জুতো। পেছনে মৃত্যুদূত বাঘকে দেখতে পেলেই তরতরিয়ে উঁচু গাছে যে চড়ে বসতে হবে, নইলে তো সেই হিংস্র মামার পেটেই যেতে হবে!

এবার থেকে মউলিরা দিগন্তিকার আবিষ্কৃত চশমা চোখে লাগিয়ে, পায়ে দিগন্তিকার বানানো বিশেষ জুতো পরে মধু সংগ্রহ করতে যাবে সুন্দরবনে।

পাখিরালয়ের বিধবাপাড়ার বিধবাদের সংখ্যা আর বাড়বে না দিগন্তিকার দৌলতে।

এরই মধ্যে, দিগন্তিকার এই আবিষ্কারের বস্তুগুলি দেখানো হচ্ছে স্কুলে স্কুলে। ছাত্র-ছাত্রীরা উদবুদ্ধ হবে।

ধন্য দিগন্তিকা!

ধন্য তোমার সাধনা!

সকল অধ্যায়
১.
দুঃসাহসী নাদিয়ার বিস্ময়কর লড়াই
২.
অদম্য দিব্যাঙ্গ অরুণিমা
৩.
ক্ষুধার্তের সেবক
৪.
শিক্ষার প্রেরণা তুরতুকের রহিমা
৫.
জঙ্গিদের যম এক মেয়ে: সুহাই আজিজ
৬.
প্রতিবন্ধীদের মরমী বন্ধু
৭.
অর্জুন-এর মানবিক মুখ
৮.
পুষ্পাকুমারীর দুঃসাহস
৯.
ছোট্ট ক্রাশনার বিস্ময়কর সৃষ্টি
১০.
সাপ সংরক্ষণের এক আশ্চর্য কাহিনি
১১.
ক্ষুধার্তের ত্রাতা: ভিশভ মেহতা
১২.
সততার জয়: বিশাল উপাধ্যায়
১৩.
অর্পণের ক্যান্সার জয়
১৪.
ভূতের বিরুদ্ধে অভিযান: রামা নায়ডু
১৫.
প্রযুক্তিবিদ: ব্যাকবেঞ্চার প্রমিত
১৬.
মেধাবী স্পন্দনের দুরারোগ্য ব্যাধি জয়
১৭.
আলিশার সার্থক নামকরণ উৎসব
১৮.
দিনমজুরের এক আশ্চর্য কাহিনি: দিলীপ সাহানি
১৯.
দলিত মনোজকুমারের অসাধারণ কৃতিত্ব
২০.
শিশু পক্ষীবিজ্ঞানী জোসুয়া বসকো
২১.
দিব্যাঙ্গ রোহিতের অসাধারণ সাফল্য
২২.
বাড়ির আয়ার ভুজিয়া ব্যবসায়ী হওয়ার লড়াই
২৩.
ছাত্র চন্দ্রপ্রসাদ-এর নাসা পুরস্কার
২৪.
বাইক-অ্যাম্বুল্যান্স দাদা
২৫.
ঠিকে-ঝি আফসানের উচ্চশিক্ষালাভ
২৬.
শান্তির দূত মালালা-র লড়াই
২৭.
আইপিএস মঞ্জিতার স্বপ্ন পূরণ
২৮.
খুদে মহাকাশবিজ্ঞানী রিফাৎ
২৯.
তিন কিশোরের নতুন ঠান্ডা পানীয় আবিষ্কার
৩০.
তরুণী মাইলসের লিভারদান
৩১.
তিন বছরের তিরন্দাজ সঞ্জনা
৩২.
শিশু ব্ল্যাক বেল্ট ফ্লোরা
৩৩.
সাহসিনী ছাত্রী সুস্মিতা
৩৪.
অবিস্মরণীয় ঈশ্বর
৩৫.
দুরারোগ্য রোগে আক্রান্ত তুহিনের সংগ্রাম
৩৬.
বিস্ময় বালক নির্ভয়
৩৭.
ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা-র আবিষ্কার
৩৮.
সায়নীর বিশ্ববিজয়
৩৯.
আটবার এভারেস্টের মাথায় পা: লাখপা শেরপা
৪০.
৯৭ বছরে এমএ পাশ
৪১.
পণের বিরুদ্ধে চুমকির লড়াই
৪২.
ছোট্ট মেয়ের স্বচ্ছতা অভিযান
৪৩.
সবুজ যোদ্ধা যোগানাথন
৪৪.
অভিজিৎ-এর ভয়ংকর মারণ রোগ জয়
৪৫.
পথশিশুদের ত্রাতা প্যাট্রিক
৪৬.
সর্ব কনিষ্ঠ রোবট বিজ্ঞানী
৪৭.
নাচের ছন্দে দিব্যাঙ্গ গেইজেল
৪৮.
ভিক্ষুক জালালউদ্দিনের ফ্রি স্কুল গড়ার লড়াই
৪৯.
দৃষ্টিহীন প্রাঞ্জল-এর অসাধারণ সাফল্য
৫০.
অরণ্যের ঈশ্বর: স্বপন দেববর্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%