ক্ষুধার্তের ত্রাতা: ভিশভ মেহতা

অগ্নিকুমার আচার্য

বিমানে কত খাবার অপচয় হয়। এমন অনেক যাত্রী আছেন যারা বিমানে যে খাবার দেওয়া হয় তা খান না। ফিরিয়ে দেন। এসব খাবারের প্যাকেট ফেলে দেওয়া হয়।

কী অপচয়!

ব্যাপারটা নজরে আসে এক ব্যক্তির। নাম— ভিশভ মেহতা। বাড়ি মুম্বাই-এ।

পরিত্যক্ত খাবারের প্যাকেট

একদিন মেহতাসাহেব মুম্বাই থেকে প্লেনে জয়পুর যাচ্ছিলেন। প্লেন থেকে নামার সময়ে দেখতে পেলেন পরিত্যক্ত খাবারের বাক্সগুলি জড়ো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। এসব খাবার কিছু যাত্রী ছুঁয়েও দেখেননি।

মেহতা সাহেব মনে কষ্ট পেলেন। এতগুলি ভালো খাবার ফেলে দেওয়া হল! যারা দুঃস্থ, যারা খেতে পায় না, তাদের ডেকে খাবারগুলি দিয়ে দিলে তো হত। খাবারগুলির অপচয় হত না। ক্ষুধার্ত গরিব লোকগুলির পেটও ভরত।

ভিশভ মেহতা স্থির করেন— না, এত খাবার নষ্ট করা উচিত নয়। এগুলি তিনি সংগ্রহ করবেন, তারপর দুঃস্থদের মধ্যে বিলি করবেন। ক্ষুধার্ত মানুষগুলির পেট ভরবে। যেরকম ভাবা, সেরকম কাজ!

ভদ্রলোক করলেন কী, যেখানে খাবারগুলি ফেলা হয়, সেখান থেকে রোজ তা সংগ্রহ করতে লাগলেন। তারপর তা কাছেপিঠে যেসব ভিক্ষুক থাকে তাদের মধ্যে বিলি করতে লাগলেন। ভিখারিরা এমন ভালো ভালো খাবার পেয়ে দারুণ খুশি।

একদিন প্লেনের একজন চালকের ব্যাপারটা চোখে পড়ল। এমন ধোপদুরস্ত ভদ্রলোক এ কী করছেন! তিনি কাছে এসে জিজ্ঞেস করেন— ‘আপনি রোজ এসব পরিত্যক্ত খাবার প্যাকেট কুড়োচ্ছেন কেন?’

ভদ্রলোক বলেন, ‘এত খাবার আপনারা ফেলে দেন, এগুলি যদি দুঃস্থ মানুষজনদের মধ্যে বিলি করা হয়, তাহলে না-খেতে পাওয়া মানুষগুলি ভালো-মন্দ খেতে পায়। ওরা খুব খুশি হয়। তাই, আমি এখান থেকে খাবারগুলি সংগ্রহ করি।’

বিমানচালক ভদ্রলোকের এরূপ মহৎ কাজ দেখে আশ্চর্য হলেন। তিনি প্লেন থেকে একটা বড়ো থলে এনে ভদ্রলোককে দিলেন এবং বললেন, প্লেনের পরিত্যক্ত খাবারগুলি আমি ট্রেতে করে এনে আপনাকে দেব। আপনি এত বড়ো মনের মানুষ, আপনাকে সকলের সাহায্য করা উচিত। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

বিমানের বাড়তি খাবার জোগাড় করে দুঃস্থদের মধ্যে বিলিয়ে ফেসবুকের প্রশংসা

সকল অধ্যায়
১.
দুঃসাহসী নাদিয়ার বিস্ময়কর লড়াই
২.
অদম্য দিব্যাঙ্গ অরুণিমা
৩.
ক্ষুধার্তের সেবক
৪.
শিক্ষার প্রেরণা তুরতুকের রহিমা
৫.
জঙ্গিদের যম এক মেয়ে: সুহাই আজিজ
৬.
প্রতিবন্ধীদের মরমী বন্ধু
৭.
অর্জুন-এর মানবিক মুখ
৮.
পুষ্পাকুমারীর দুঃসাহস
৯.
ছোট্ট ক্রাশনার বিস্ময়কর সৃষ্টি
১০.
সাপ সংরক্ষণের এক আশ্চর্য কাহিনি
১১.
ক্ষুধার্তের ত্রাতা: ভিশভ মেহতা
১২.
সততার জয়: বিশাল উপাধ্যায়
১৩.
অর্পণের ক্যান্সার জয়
১৪.
ভূতের বিরুদ্ধে অভিযান: রামা নায়ডু
১৫.
প্রযুক্তিবিদ: ব্যাকবেঞ্চার প্রমিত
১৬.
মেধাবী স্পন্দনের দুরারোগ্য ব্যাধি জয়
১৭.
আলিশার সার্থক নামকরণ উৎসব
১৮.
দিনমজুরের এক আশ্চর্য কাহিনি: দিলীপ সাহানি
১৯.
দলিত মনোজকুমারের অসাধারণ কৃতিত্ব
২০.
শিশু পক্ষীবিজ্ঞানী জোসুয়া বসকো
২১.
দিব্যাঙ্গ রোহিতের অসাধারণ সাফল্য
২২.
বাড়ির আয়ার ভুজিয়া ব্যবসায়ী হওয়ার লড়াই
২৩.
ছাত্র চন্দ্রপ্রসাদ-এর নাসা পুরস্কার
২৪.
বাইক-অ্যাম্বুল্যান্স দাদা
২৫.
ঠিকে-ঝি আফসানের উচ্চশিক্ষালাভ
২৬.
শান্তির দূত মালালা-র লড়াই
২৭.
আইপিএস মঞ্জিতার স্বপ্ন পূরণ
২৮.
খুদে মহাকাশবিজ্ঞানী রিফাৎ
২৯.
তিন কিশোরের নতুন ঠান্ডা পানীয় আবিষ্কার
৩০.
তরুণী মাইলসের লিভারদান
৩১.
তিন বছরের তিরন্দাজ সঞ্জনা
৩২.
শিশু ব্ল্যাক বেল্ট ফ্লোরা
৩৩.
সাহসিনী ছাত্রী সুস্মিতা
৩৪.
অবিস্মরণীয় ঈশ্বর
৩৫.
দুরারোগ্য রোগে আক্রান্ত তুহিনের সংগ্রাম
৩৬.
বিস্ময় বালক নির্ভয়
৩৭.
ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা-র আবিষ্কার
৩৮.
সায়নীর বিশ্ববিজয়
৩৯.
আটবার এভারেস্টের মাথায় পা: লাখপা শেরপা
৪০.
৯৭ বছরে এমএ পাশ
৪১.
পণের বিরুদ্ধে চুমকির লড়াই
৪২.
ছোট্ট মেয়ের স্বচ্ছতা অভিযান
৪৩.
সবুজ যোদ্ধা যোগানাথন
৪৪.
অভিজিৎ-এর ভয়ংকর মারণ রোগ জয়
৪৫.
পথশিশুদের ত্রাতা প্যাট্রিক
৪৬.
সর্ব কনিষ্ঠ রোবট বিজ্ঞানী
৪৭.
নাচের ছন্দে দিব্যাঙ্গ গেইজেল
৪৮.
ভিক্ষুক জালালউদ্দিনের ফ্রি স্কুল গড়ার লড়াই
৪৯.
দৃষ্টিহীন প্রাঞ্জল-এর অসাধারণ সাফল্য
৫০.
অরণ্যের ঈশ্বর: স্বপন দেববর্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%