সাহসিনী ছাত্রী সুস্মিতা

অগ্নিকুমার আচার্য

অসম সাহসী মেয়েটি।

নাম তার সুস্মিতা। সুস্মিতা পাল। স্কুলের ছাত্রী।

অজ পাড়াগাঁয়ের মেয়ে। পশ্চিমবঙ্গের বাগনান থানার আন্টিলা গাঁয়ে থাকে সুস্মিতা। বাবা সঞ্জয় পাল। মৃৎশিল্পী। ঘরে অভাব-অনটন লেগেই আছে। মাটির কাজ করে দু-বেলা দু-মুঠো ভাতের জোগাড় করা বড়ো কষ্টকর। তবু সুস্মিতা পড়া বন্ধ করে না।

একাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতা। চন্দ্রভাগ শ্রীকৃষ্ণ উচ্চবালিকা বিদ্যালয়ে পড়ে।

সরকার থেকে প্রচার করা হয়— বাল্যবিবাহের কুফল। ১৮ বছরের আগে মেয়েদের কিছুতেই বিয়ের পিঁড়িতে বসা উচিত নয়। বেআইনিও বটে। সমাজকল্যাণ দপ্তরের বড়ো বড়ো হোর্ডিং সুস্মিতার নজরে পড়ে। সেমনে মনে শপথ নেয়— বাল্যবিবাহ রুখবে।

সুস্মিতা পাল

সুস্মিতা লেগে পড়ে কাজে। যখনই খবর পায় নাবালিকার বিয়ে হচ্ছে— আর কথা নেই। ছুটে যায় ওই নাবালিকার বাড়িতে। বাবা-মাকে বোঝায়। যে নাবালিকার বিয়ে হবে তাকে বোঝায়। অনেক তর্কাতর্কি। কিন্তু সুস্মিতা নাছোড়বান্দা। বিয়ে ভাঙিয়ে তবে ছেড়েছে। কখনো সেহাজির হয়ে গেছে বিয়ের আসরে। সঙ্গে থানা থেকে নিয়ে গেছে পুলিশ। বিয়ে বন্ধ করে ঘরে ফিরেছে।

ধনুর্ভাঙা পণ সুস্মিতার। তার এলাকায় নাবালিকা বিয়ে হতে দেবে না।

এভাবে পাঁচ-পাঁচটি নাবালিকার বিয়ে বাতিল করে ছেড়েছে সুস্মিতা।

বাবা সঞ্জয় পালও চেয়েছিলেন সুস্মিতাকে পাত্রস্থ করতে। কিন্তু মেয়ের জেদের কাছে বাবাও হার মানেন।

সুস্মিতার নাম ছড়িয়ে পড়ল আশপাশের গাঁয়ে। সবাই জেনে গেল বিয়ে-ভাঙানিয়া সুস্মিতার নাম।

শুরু হল বিপত্তি। হুমকি আর শাসানির মুখে পড়ল সুস্মিতা। গাঁ-গঞ্জের মানুষ মেয়ের বয়স ১৪/১৫ হলেই পাত্রস্থ করতে উঠে পড়ে লাগে। তাই সুস্মিতা পড়ল সমাজের রোষানলে।

নাবালিকার বিয়ে ভাঙানি চলবে না। আশপাশ এলাকা থেকে ক্রমাগত হুমকি। ‘সুস্মিতা, বন্ধ করো তোমার এই খেলা। নইলে জীবন বিপন্ন হবে।’

হোক জীবন বিপন্ন। সুস্মিতা তার লক্ষ্য থেকে কিছুতেই হটবে না। সেএকদিন ছুটে যায় এলাকার বিডিও প্রণবকুমার মন্ডলের কাছে। সব কথা খুলে বলে সে। পাঁচ-পাঁচটি বিয়ে ভেঙে দিয়ে এখন তার জীবন যে বিপন্ন— সবই শোনেন বিডিও সাহেব।

বিডিও প্রশংসা করেন সুস্মিতার। তাকে বলেন, ‘কোনো চিন্তা কোরো না। আমরা আছি তোমার পাশে। ভয় করো না। সৎ কাজে শতেক বাধা আসবেই। মাথা উঁচু করে নিজের কাজ করে যাও।’

সুস্মিতা সাহস পায়। ভরসা পায়। মনে পড়ে কবিতা— ‘বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না।’

সুস্মিতা আবার শপথ নেয়— কোনো হুমকির কাছে মাথা নত করবে না। সেআবার দ্বিগুণ উৎসাহে কাজে লেগে পড়ে। ছুটে যায়, যখনই কানে আসে কোথাও বাল্যবিবাহের তোড়জোড় শুরু হয়েছে। মেয়ের বাবা-মাকে বোঝায় কম বয়সে মেয়েদের বিয়ে হলে কী কী শারীরিক সমস্যা হতে পারে। শুধু তাই নয়, বাল্যবিবাহে নাবালিকা বধূর সাংসারিক জীবনও সুখের হয় না।

এলাকার বিধায়ক অরুণাভ সেন এসে দাঁড়ান সুস্মিতার পাশে। তার লড়াইকে কুর্নিশ জানান। সুস্মিতার নিরাপত্তা ও ভবিষ্যত উচ্চশিক্ষার দায়িত্ব নেন মাননীয় বিধায়ক।

সুস্মিতার পাশে এসে দাঁড়ায় সহপাঠীরা।

সুস্মিতা আজ একটা আন্দোলনের নাম।

সকল অধ্যায়
১.
দুঃসাহসী নাদিয়ার বিস্ময়কর লড়াই
২.
অদম্য দিব্যাঙ্গ অরুণিমা
৩.
ক্ষুধার্তের সেবক
৪.
শিক্ষার প্রেরণা তুরতুকের রহিমা
৫.
জঙ্গিদের যম এক মেয়ে: সুহাই আজিজ
৬.
প্রতিবন্ধীদের মরমী বন্ধু
৭.
অর্জুন-এর মানবিক মুখ
৮.
পুষ্পাকুমারীর দুঃসাহস
৯.
ছোট্ট ক্রাশনার বিস্ময়কর সৃষ্টি
১০.
সাপ সংরক্ষণের এক আশ্চর্য কাহিনি
১১.
ক্ষুধার্তের ত্রাতা: ভিশভ মেহতা
১২.
সততার জয়: বিশাল উপাধ্যায়
১৩.
অর্পণের ক্যান্সার জয়
১৪.
ভূতের বিরুদ্ধে অভিযান: রামা নায়ডু
১৫.
প্রযুক্তিবিদ: ব্যাকবেঞ্চার প্রমিত
১৬.
মেধাবী স্পন্দনের দুরারোগ্য ব্যাধি জয়
১৭.
আলিশার সার্থক নামকরণ উৎসব
১৮.
দিনমজুরের এক আশ্চর্য কাহিনি: দিলীপ সাহানি
১৯.
দলিত মনোজকুমারের অসাধারণ কৃতিত্ব
২০.
শিশু পক্ষীবিজ্ঞানী জোসুয়া বসকো
২১.
দিব্যাঙ্গ রোহিতের অসাধারণ সাফল্য
২২.
বাড়ির আয়ার ভুজিয়া ব্যবসায়ী হওয়ার লড়াই
২৩.
ছাত্র চন্দ্রপ্রসাদ-এর নাসা পুরস্কার
২৪.
বাইক-অ্যাম্বুল্যান্স দাদা
২৫.
ঠিকে-ঝি আফসানের উচ্চশিক্ষালাভ
২৬.
শান্তির দূত মালালা-র লড়াই
২৭.
আইপিএস মঞ্জিতার স্বপ্ন পূরণ
২৮.
খুদে মহাকাশবিজ্ঞানী রিফাৎ
২৯.
তিন কিশোরের নতুন ঠান্ডা পানীয় আবিষ্কার
৩০.
তরুণী মাইলসের লিভারদান
৩১.
তিন বছরের তিরন্দাজ সঞ্জনা
৩২.
শিশু ব্ল্যাক বেল্ট ফ্লোরা
৩৩.
সাহসিনী ছাত্রী সুস্মিতা
৩৪.
অবিস্মরণীয় ঈশ্বর
৩৫.
দুরারোগ্য রোগে আক্রান্ত তুহিনের সংগ্রাম
৩৬.
বিস্ময় বালক নির্ভয়
৩৭.
ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা-র আবিষ্কার
৩৮.
সায়নীর বিশ্ববিজয়
৩৯.
আটবার এভারেস্টের মাথায় পা: লাখপা শেরপা
৪০.
৯৭ বছরে এমএ পাশ
৪১.
পণের বিরুদ্ধে চুমকির লড়াই
৪২.
ছোট্ট মেয়ের স্বচ্ছতা অভিযান
৪৩.
সবুজ যোদ্ধা যোগানাথন
৪৪.
অভিজিৎ-এর ভয়ংকর মারণ রোগ জয়
৪৫.
পথশিশুদের ত্রাতা প্যাট্রিক
৪৬.
সর্ব কনিষ্ঠ রোবট বিজ্ঞানী
৪৭.
নাচের ছন্দে দিব্যাঙ্গ গেইজেল
৪৮.
ভিক্ষুক জালালউদ্দিনের ফ্রি স্কুল গড়ার লড়াই
৪৯.
দৃষ্টিহীন প্রাঞ্জল-এর অসাধারণ সাফল্য
৫০.
অরণ্যের ঈশ্বর: স্বপন দেববর্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%