জঙ্গিদের যম এক মেয়ে: সুহাই আজিজ

অগ্নিকুমার আচার্য

একটি দুটি নয়, পরপর তিন ভয়ংকর জঙ্গিকে খতম করলেন।

কে তিনি?

নাম শুনলে চমকে যেতে হয়!

নাম তার সুহাই আজিজ তালপুর। এক মুসলিম কন্যা।

মুসলিম কন্যা! তিন জঙ্গিকে নিকেশ করলেন! এও কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব। যদি সাহস থাকে অদম্য, তাহলে অসম্ভবও সম্ভব হয়।

এই অসম্ভব সত্য ঘটনাটা অবশ্যই নারীদের সাহস জোগাবে। ঘটনাটা বড়োই চমকপ্রদ।

২০১৮ সালের নভেম্বর। সকাল সাড়ে নটা।

পাকিস্তানের পুরোনো রাজধানী করাচি শহর। সেখানে চীনা কনসুলেটের অফিস শহরের অভিজাত ক্লিফটন এলাকায়।

হঠাৎ এই কনসুলেটের সম্মুখে আবির্ভাব তিন সশস্ত্র বালুচ জঙ্গি। এসেই ওই জঙ্গিরা শুরু করে দেয় গ্রেনেড ছোড়া ও বন্দুকের আক্রমণ।

পাহারায় ছিলেন করাচির সশস্ত্র পুলিশবাহিনী। জঙ্গিদের আচমকা আক্রমণে প্রাণ হারান দুই পুলিশ-সহ চারজন। পুলিশদের নেতৃত্বে ছিলেন এক তরুণী। অদম্য সাহস তাঁর। রাইফেল হাতে জঙ্গিদের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হলেন। গুলির লড়াই চলল দু-ঘন্টা ধরে।

সুহাই আজিজ

কিন্তু প্রাণ নিয়ে ফিরতে পারল না জঙ্গিরা। একে একে তিন জঙ্গিকেই খতম করলেন সেই সাহসিনী নারী।

নামটি আবার বলছি।

সুহাই আজিজ তালপুর। করাচি পুলিশের অ্যাসিস্ট্যোন্ট পুলিশ সুপার। কী শৌর্যবীর্য ওই তরুণীর। একাই লড়াই করে তিন জঙ্গিকে যমের বাড়ি পাঠিয়ে দিলেন। একেবারে জঙ্গিদের মুখোমুখি দাঁড়িয়ে পুলিশদের নেতৃত্ব দেন সুহাই।

অথচ এই মেয়েটির পাঠ্যজীবন ছিল বড়োই বিষাদময়। সিন্ধ প্রদেশের ছোট্ট গ্রাম ভিন্দা। সেখানেই জন্ম সুহাইয়ের। এই গ্রামে মুসলিম মেয়েদের পড়াশুনো নিষিদ্ধ। মেয়েরা স্কুলে গেলে তা হয় ধর্মবিরুদ্ধ কাজ।

কিন্তু ছোটোবেলা থেকেই সোহাই স্কুলের পথে পা বাড়ান। অসম্ভব জেদি মেয়ে ছিলেন তিনি। তাঁর বাবা আজিজ তালপুর। লেখক ও রাজনীতিবিদ। বাবা উৎসাহ দেন মেয়েকে। মূর্খ করে মেয়েকে রাখতে চান না তিনি। বাবা বিশ্বাস করতেন, লেখাপড়াই মেয়েকে সাহস ও শক্তি জোগাবে।

কিন্তু বাবা চাইলেই কি আর সমস্যার সমাধান হয়? গ্রামের মানুষের প্রচন্ড বঁাধার মুখে পড়েন বাবা আজিজ তালপুর। গ্রামের মাতব্বরেরা ফতোয়া জারি করেন, সোহাইকে কিছুতেই স্কুলে পাঠানো চলবে না।

অগত্যা বাবা উপায় না-দেখে গ্রাম ছেড়েই চলে গেলেন। ডেরা বঁাধলেন সিন্ধ প্রদেশের বিখ্যাত শহর হায়দরাবাদে।

সোহাইয়ের পড়াশোনায় আর বঁাধা রইল না। স্কুল শেষ করে কলেজের পাঠও শেষ করলেন। মেধাবী ছাত্রী ছিলেন সোহাই। বি কম পাশ করে পুলিশ সার্ভিসের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন। প্রথমবারেই এল সাফল্য। সেটা ২০১৩ সাল। বাবা চেয়েছিলেন মেয়ে চার্টাড অ্যাকাউন্ট হোক। কিন্তু মেয়ের ইচ্ছা পুলিশ সার্ভিস। বাবা আর বাধা দেন না।

সুহাই পরীক্ষায় পাশ করে যোগ দিলেন পুলিশ অফিসার হিসেবে। কয়েক বছরের মধ্যেই প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার।

জঙ্গি খতমের গৌরবময় সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল দেশ-বিদেশে। প্রশংসার বন্যায় ভেসে গেলেন তরুণী সোহাই।

তিনি বলেন, জঙ্গিদের উদ্দেশ্য ছিল গ্রেনেড আর বোমা বিস্ফোরণ ঘটিয়ে চীনা দূতাবাসটি চটজলদি কবজা করতে। দূতাবাসের দখল নিয়ে সব কর্মীদের বন্দি করতে। সোহাই বলেন, ওদের পিঠের ব্যাগ দেখেই বুঝতে পেরেছিলাম ওরা জঙ্গি। ব্যাস, সোহাই বুক চিতিয়ে লড়াই করলেন। খতম করলেন জঙ্গিদের।

সুহাই প্রমাণ করে দিলেন, মেয়েরাও পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। চাই শুধু সাহস, জেদ ও আত্মবিশ্বাস।

গ্রামবাসীদের বঁাধা দূরে সরিয়ে, বোরখার আড়ালে নিজের মুখ লুকিয়ে না- রেখে সুহাই আজ দেশের নয়নের মণি।

সকল অধ্যায়
১.
দুঃসাহসী নাদিয়ার বিস্ময়কর লড়াই
২.
অদম্য দিব্যাঙ্গ অরুণিমা
৩.
ক্ষুধার্তের সেবক
৪.
শিক্ষার প্রেরণা তুরতুকের রহিমা
৫.
জঙ্গিদের যম এক মেয়ে: সুহাই আজিজ
৬.
প্রতিবন্ধীদের মরমী বন্ধু
৭.
অর্জুন-এর মানবিক মুখ
৮.
পুষ্পাকুমারীর দুঃসাহস
৯.
ছোট্ট ক্রাশনার বিস্ময়কর সৃষ্টি
১০.
সাপ সংরক্ষণের এক আশ্চর্য কাহিনি
১১.
ক্ষুধার্তের ত্রাতা: ভিশভ মেহতা
১২.
সততার জয়: বিশাল উপাধ্যায়
১৩.
অর্পণের ক্যান্সার জয়
১৪.
ভূতের বিরুদ্ধে অভিযান: রামা নায়ডু
১৫.
প্রযুক্তিবিদ: ব্যাকবেঞ্চার প্রমিত
১৬.
মেধাবী স্পন্দনের দুরারোগ্য ব্যাধি জয়
১৭.
আলিশার সার্থক নামকরণ উৎসব
১৮.
দিনমজুরের এক আশ্চর্য কাহিনি: দিলীপ সাহানি
১৯.
দলিত মনোজকুমারের অসাধারণ কৃতিত্ব
২০.
শিশু পক্ষীবিজ্ঞানী জোসুয়া বসকো
২১.
দিব্যাঙ্গ রোহিতের অসাধারণ সাফল্য
২২.
বাড়ির আয়ার ভুজিয়া ব্যবসায়ী হওয়ার লড়াই
২৩.
ছাত্র চন্দ্রপ্রসাদ-এর নাসা পুরস্কার
২৪.
বাইক-অ্যাম্বুল্যান্স দাদা
২৫.
ঠিকে-ঝি আফসানের উচ্চশিক্ষালাভ
২৬.
শান্তির দূত মালালা-র লড়াই
২৭.
আইপিএস মঞ্জিতার স্বপ্ন পূরণ
২৮.
খুদে মহাকাশবিজ্ঞানী রিফাৎ
২৯.
তিন কিশোরের নতুন ঠান্ডা পানীয় আবিষ্কার
৩০.
তরুণী মাইলসের লিভারদান
৩১.
তিন বছরের তিরন্দাজ সঞ্জনা
৩২.
শিশু ব্ল্যাক বেল্ট ফ্লোরা
৩৩.
সাহসিনী ছাত্রী সুস্মিতা
৩৪.
অবিস্মরণীয় ঈশ্বর
৩৫.
দুরারোগ্য রোগে আক্রান্ত তুহিনের সংগ্রাম
৩৬.
বিস্ময় বালক নির্ভয়
৩৭.
ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা-র আবিষ্কার
৩৮.
সায়নীর বিশ্ববিজয়
৩৯.
আটবার এভারেস্টের মাথায় পা: লাখপা শেরপা
৪০.
৯৭ বছরে এমএ পাশ
৪১.
পণের বিরুদ্ধে চুমকির লড়াই
৪২.
ছোট্ট মেয়ের স্বচ্ছতা অভিযান
৪৩.
সবুজ যোদ্ধা যোগানাথন
৪৪.
অভিজিৎ-এর ভয়ংকর মারণ রোগ জয়
৪৫.
পথশিশুদের ত্রাতা প্যাট্রিক
৪৬.
সর্ব কনিষ্ঠ রোবট বিজ্ঞানী
৪৭.
নাচের ছন্দে দিব্যাঙ্গ গেইজেল
৪৮.
ভিক্ষুক জালালউদ্দিনের ফ্রি স্কুল গড়ার লড়াই
৪৯.
দৃষ্টিহীন প্রাঞ্জল-এর অসাধারণ সাফল্য
৫০.
অরণ্যের ঈশ্বর: স্বপন দেববর্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%