ছোট্ট মেয়ের স্বচ্ছতা অভিযান

অগ্নিকুমার আচার্য

এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করল কাশ্মীরের এক ছোট্ট মেয়ে। বয়েস মাত্র পাঁচ। কী সেদৃষ্টান্ত? সেঘটনাই বলছি।

কাশ্মীরে রয়েছে ডাল লেক। যা ভূস্বর্গের অন্যতম আকর্ষণ পর্যটকদের কাছে। সারা বিশ্বের পর্যটকরা ডাল লেকের নীল জলে ‘শিকারা’ বা ছোটো নৌকা করে ভ্রমণের মজা উপভোগ করেন।

এই ডাল লেকের অন্যতম আকর্ষণ হল ‘হাউস বোট’। লেকে ভাসমান বড়ো বড়ো নৌকা, যার মধ্যে থাকা-খাওয়ার যাবতীয় চমৎকার ব্যবস্থা। তাই পর্যটকরা হোটেলে না থেকে হাউস বোটেই থাকতে বেশি পছন্দ করেন। বহু কাশ্মীরি এই হাউস বোট ভাড়া দিয়েই জীবিকা নির্বাহ করেন।

ডাল লেক পরিষ্কারে একরত্তি মেয়ে

এই হাউস বোটের সঙ্গে থাকে ‘শিকারা’ অর্থাৎ ছোটো নৌকা। পর্যটকরা শিকারা চড়ে ডাল লেকের জলে ঘুরে বেড়ান। এর মজাই আলাদা।

কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে ডাল লেকের জলে। অমন স্ফটিকের মতো টলটলে লেকের জলে জমতে থাকে আবর্জনার স্তূপ। পর্যটকরা খাবার ঠোঙা, প্লাস্টিকের ব্যাগ, বোতল ইত্যাদি নানা বর্জ্য পদার্থ লেকের জলে ছুড়ে ফেলেন। হাউস বোট থেকেও আবর্জনা ছুড়ে ফেলা হয় লেকের জলে। এভাবে ক্রমশ ডাল লেক ঢেকে যায় আবর্জনায়। শিকারা চালাতে প্রচন্ড অসুবিধা হয়।

ডাল লেকের এই দুরবস্থা দেখে পাঁচ বছরের একরত্তি মেয়ের মনে ক্ষোভ জন্মায়। ছি: ছি:, এত আবর্জনা জমেছে ডাল লেকের নির্মল জলে! মেয়েটির সহ্য হয় না। সে-ও থাকে হাউস বোটে। পরিবারের অন্যান্যদের সঙ্গে। তার বাবাও হাউস বোটের মালিক।

ছোট্ট মেয়েটি করল কী, তাদের শিকারায় চড়ে ডাল লেকের ওপর ভাসমান আবর্জনা সাফাই করতে লেগে গেল। তার এক হাতে বৈঠা, অন্য হাতে আবর্জনা সরানোর বঁাশের আঁকশি বা ছাঁকনি। তারপর শিকারা চালাতে চালাতে সাফ করতে লাগল জমা আবর্জনা। মেয়ের এই অবাক করা কান্ড দেখে তার বাবা, দাদা-দিদিরাও আর চুপ করে বসে থাকতে পারলেন না। তারাও এসে ওই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াল। চলল, সাফাই অভিযান।

জম্মু-কাশ্মীর সরকারের পরিবেশ দপ্তর মাঝে মাঝে ডাল লেক সাফাই অভিযানে নামে। কিন্তু পরক্ষণেই আবার যে-কে সেই। পর্যটকদের ভিড় তো লেগেই আছে। আর বর্জ্য পদার্থেও ভরে ওঠে লেকের জল। হাজার হাজার পর্যটকের কোনো হেলদোল নেই। লেকের জলের সৌন্দর্য রক্ষায় পর্যটকদের যেন কোনো দায় নেই।

তাই, ছোট্ট একরত্তি কাশ্মীরি মেয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সদিচ্ছা থাকলে মানুষ যেকোনো ভালো কাজই করতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি সারাদেশে ছড়িয়ে পড়ে। নজরে আসে দেশের প্রধানমন্ত্রীরও। তিনি ছোট্ট মেয়ের সাফাই অভিযানের দৃশ্য দেখে দারুণ খুশি। এক টুইট বার্তায় তিনি মেয়েটিকে প্রচুর ধন্যবাদ জানালেন।

মেয়েটির বাবা বললেন, ‘হ্যাঁ, আমার এই একরত্তি মেয়ের ছোটোবেলা থেকেই পরিচ্ছন্নতার দিকে সজাগ দৃষ্টি। কোনো নোংরা আবর্জনা তার অসহ্য। সঙ্গে সঙ্গেই সেপরিষ্কার করতে লেগে যায়।

কাশ্মীরের এই ছোট্ট মেয়ে যেন দেশের ছোটো-বড়ো সবাইকে ডেকে বলছে, সকলে আমার মতো হও। পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরবাড়ি চাই, পরিবেশ হোক ঝকঝকে তকতকে। দূষণ কমবে। স্বাস্থ্যও ভালো থাকবে।

আসুন! আমরা সবাই এই পাঁচ বছরের মেয়ের দৃষ্টান্ত অনুসরণ করে ওকে সম্মান জানাই। সকলে স্বচ্ছ ভারত গড়ে তুলি।

সকল অধ্যায়
১.
দুঃসাহসী নাদিয়ার বিস্ময়কর লড়াই
২.
অদম্য দিব্যাঙ্গ অরুণিমা
৩.
ক্ষুধার্তের সেবক
৪.
শিক্ষার প্রেরণা তুরতুকের রহিমা
৫.
জঙ্গিদের যম এক মেয়ে: সুহাই আজিজ
৬.
প্রতিবন্ধীদের মরমী বন্ধু
৭.
অর্জুন-এর মানবিক মুখ
৮.
পুষ্পাকুমারীর দুঃসাহস
৯.
ছোট্ট ক্রাশনার বিস্ময়কর সৃষ্টি
১০.
সাপ সংরক্ষণের এক আশ্চর্য কাহিনি
১১.
ক্ষুধার্তের ত্রাতা: ভিশভ মেহতা
১২.
সততার জয়: বিশাল উপাধ্যায়
১৩.
অর্পণের ক্যান্সার জয়
১৪.
ভূতের বিরুদ্ধে অভিযান: রামা নায়ডু
১৫.
প্রযুক্তিবিদ: ব্যাকবেঞ্চার প্রমিত
১৬.
মেধাবী স্পন্দনের দুরারোগ্য ব্যাধি জয়
১৭.
আলিশার সার্থক নামকরণ উৎসব
১৮.
দিনমজুরের এক আশ্চর্য কাহিনি: দিলীপ সাহানি
১৯.
দলিত মনোজকুমারের অসাধারণ কৃতিত্ব
২০.
শিশু পক্ষীবিজ্ঞানী জোসুয়া বসকো
২১.
দিব্যাঙ্গ রোহিতের অসাধারণ সাফল্য
২২.
বাড়ির আয়ার ভুজিয়া ব্যবসায়ী হওয়ার লড়াই
২৩.
ছাত্র চন্দ্রপ্রসাদ-এর নাসা পুরস্কার
২৪.
বাইক-অ্যাম্বুল্যান্স দাদা
২৫.
ঠিকে-ঝি আফসানের উচ্চশিক্ষালাভ
২৬.
শান্তির দূত মালালা-র লড়াই
২৭.
আইপিএস মঞ্জিতার স্বপ্ন পূরণ
২৮.
খুদে মহাকাশবিজ্ঞানী রিফাৎ
২৯.
তিন কিশোরের নতুন ঠান্ডা পানীয় আবিষ্কার
৩০.
তরুণী মাইলসের লিভারদান
৩১.
তিন বছরের তিরন্দাজ সঞ্জনা
৩২.
শিশু ব্ল্যাক বেল্ট ফ্লোরা
৩৩.
সাহসিনী ছাত্রী সুস্মিতা
৩৪.
অবিস্মরণীয় ঈশ্বর
৩৫.
দুরারোগ্য রোগে আক্রান্ত তুহিনের সংগ্রাম
৩৬.
বিস্ময় বালক নির্ভয়
৩৭.
ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা-র আবিষ্কার
৩৮.
সায়নীর বিশ্ববিজয়
৩৯.
আটবার এভারেস্টের মাথায় পা: লাখপা শেরপা
৪০.
৯৭ বছরে এমএ পাশ
৪১.
পণের বিরুদ্ধে চুমকির লড়াই
৪২.
ছোট্ট মেয়ের স্বচ্ছতা অভিযান
৪৩.
সবুজ যোদ্ধা যোগানাথন
৪৪.
অভিজিৎ-এর ভয়ংকর মারণ রোগ জয়
৪৫.
পথশিশুদের ত্রাতা প্যাট্রিক
৪৬.
সর্ব কনিষ্ঠ রোবট বিজ্ঞানী
৪৭.
নাচের ছন্দে দিব্যাঙ্গ গেইজেল
৪৮.
ভিক্ষুক জালালউদ্দিনের ফ্রি স্কুল গড়ার লড়াই
৪৯.
দৃষ্টিহীন প্রাঞ্জল-এর অসাধারণ সাফল্য
৫০.
অরণ্যের ঈশ্বর: স্বপন দেববর্মা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%