লালমণি পাখি

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

বিমলচন্দ্র ঘোষ

শোনো সেই টুকটুকে লালমণি পাখিটার ভোরের আলোর গান শোনো

কোনো দিন কেউ তাকে, বলো যদি কোথা থাকে, আছে কিনা দেশ তার কোনো

জানে না সে, বলে না সে, স্বদেশের বিদেশের লালমণি বাঁধন মানে না

আনে না সে ভিনদেশী ভয়ের অন্ধকার কোনো ভয় দু:খ আনে না।

ডানায় আলোর ঢেউ পালকে পালকে লেখা স্বপ্নের কাহিনী ডানায়

জানায় কিশোর প্রাণে কল্প-কাজল দিঘি ভরে ওঠে কানায় কানায়

হাওয়া বয় ঝিরঝির ঝাউ বনে নি:ঝুম কুয়াসা-কাঁপানো মিঠে হাওয়া

গাওয়া গান গায় পাখি শান্ত পূবালী সুরে সোনার আকাশ থেকে পাওয়া

ভোরে উঠে গান শোনো লালমণি পাখি গায় ঘুমভাঙা সোনারঙ ভোরে

দোরে দোরে আল্পনা দেয় রূপকুমারীরা রঙে রঙে ঘর আলো কোরে

যত রোদ ঝরে রাঙা সূর্যের ঝারি থেকে আলোর পাপড়ি শত শত

কত যে মাধুরী তার লালমণি পাখিটার সে আলোয় গান গাওয়া ব্রত।

শোনো আজ লালমণি পাখিটার রঙ কেন টুকটুকে লাল হ'লো শোনো

কোনো খানে কোনো প্রাণী নেই যার রক্তের লাল ছাড়া রঙ আছে কোনো

লালমণি পাখি বলে, দেশবিদেশের যত ভোরের আকাশ আজ লাল

জাল বোনে স্বপ্নের কিশোরকিশোরীমন নতুন প্রাণের মায়াজাল।

জানে পাখি ভারতের নদীগিরিসাগরের অপরূপ রূপকথা জানে

প্রাণে প্রাণে কৈশোর আলোর পক্ষীরাজ ডানা ঝাপটায় তাজা প্রাণে

শাখে শাখে ফুল ফোটে টুকটুকে রাঙা রঙ কৃষ্ণচূড়ার শ্যাম শাখে

ডাকে ষোলোকুশী মাঠ অজানা তেপান্তর আকাশের গ্রহতারা ডাকে।

সকল অধ্যায়
১.
মাটি
২.
ভুতের গল্প
৩.
হর্ষবর্ধনের অশ্বরোগ
৪.
সেই মেয়েটি
৫.
বিদ্যাসাগরের ছেলেবেলা
৬.
গোয়েন্দা
৭.
ইতিহাস ছাড়িয়ে
৮.
যমালয়ে জীবন্ত মানুষ
৯.
ডাকিনীর ডাক
১০.
শত্রুতা
১১.
রেলে
১২.
অতু
১৩.
এক যে ছিল বাঘিনী
১৪.
দাওয়াই
১৫.
বিশ্বের বিস্ময় হেলেন কেলার
১৬.
ফুলের বিবাহ
১৭.
মংলুফলায় সোনা
১৮.
একটি গল্প করার মত গ্রাম
১৯.
লালমণি পাখি
২০.
প্লাবন
২১.
ছাত্র-সঙ্গীত
২২.
জয়-পরাজয়
২৩.
এখন শিউলি-বেলা
২৪.
আশ্বিনে
২৫.
ছড়া
২৬.
পোড়ো কুঁড়ে
২৭.
মা (উপন্যাস)
২৮.
গোর্কির ছেলেবেলা
২৯.
সেয়ানে সেয়ানে
৩০.
সুড়ঙ্গের রহস্য
৩১.
এক ঝাঁক গল্প
৩২.
কঙ্কাল
৩৩.
নতুন করে জাগো মা
৩৪.
বেতাল-পঞ্চবিংশতি
৩৫.
ভবঘুরের চিঠি
৩৬.
নিলাম দামী চশমা
৩৭.
শরৎ এল
৩৮.
কৈশোর
৩৯.
আলোর ডাকে
৪০.
অগ্রদূত
৪১.
টাকার কথা
৪২.
সাহস চাই!
৪৩.
ভোজবাড়ীর ব্যাপার
৪৪.
আবাহনী
৪৫.
এবার পূজায়
৪৬.
বামুনের স্বর্গবাস
৪৭.
মজার ধাঁধা
৪৮.
আংটির পাথর
৪৯.
মনমঞ্জুষা
৫০.
নিখিল বঙ্গ গরু সম্মেলন
৫১.
মিকি ডাক আর দিসনে
৫২.
মেঘনাদবধ
৫৩.
চৌধুরী-বাগ
৫৪.
জাদু বিদ্যা
৫৫.
বাবার চিঠি
৫৬.
গানের কথা
৫৭.
আমার প্রথম শিকার আভিযান
৫৮.
বিশ্বক্রীয়া ওলিম্পিক
৫৯.
বাংলার বন্যা
৬০.
শরতে
৬১.
আনন্দ আশ্বিনে
৬২.
টোটকা কিছু
৬৩.
জলদি করুন দাদা
৬৪.
কিশোর বিজ্ঞানীর আসর
৬৫.
সঙ্গীতের মৃত্যু
৬৬.
ছত্রপতি
৬৭.
মেঘ ও বৃষ্টি
৬৮.
মধুপালের আবির্ভাব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%