দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
শেখ আমানুল্লা
তুলতে চাঁদা দুর্গাপূজার হচ্ছি নাজেহাল
বলুন দাদা পড়েছে কি বিচ্ছিরি দিনকাল!
ষাটটা টাকায় পূজো হতো দিব্যি হেসে খেলে,
মন্ডা মিঠাই হতো সবই বখরা যে যার পেলে।
আজকে ত সেই দাম বেড়েছে তিনগুণ, ছয়গুণ,
শাক থাকতে, তেল থাকতে ফুরিয়ে গেছে নুন।
দামটা যতো বাড়ছে, তাদের কমছে আকার ততো,
বলুন দাদা মাইনেটা কি বেড়েছে সেই মতো।
গয়লা, মুদি, ঢাকী ঢুলি চায় যে ডবল দাম,
বলুন দাদা কি করে আজ পুরবে মনস্কাম।
দুর্গাপূজায় ধরতে হল তাইতো ডবল চাঁদা,
অনেক জা'গায় ঘুরতে হবে, 'জলদি করুন দাদা'।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন