কিশোর বিজ্ঞানীর আসর

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

পরিচালক

কিশোর বিজ্ঞানী

নিজে কর

একখানা পুরানো পোষ্টকার্ড যোগাড় কর। চিত্রের 'ক', 'খ' ও 'গ' চিহ্নিত তিনটি ছবির যে কোন একটি অনুযায়ী পোষ্টকার্ডটির উপর পেন্সিল দিয়ে এঁকে, সেটা কাঁচি দিয়ে ভালভাবে কেটে নাও। এমনভাবে কাটবে, যাতে ধারগুলো আঁকাবাঁকা না হয়। কোণা এবং প্রান্তগুলো ভাল গোল হওয়া প্রয়োজন। ঠিকভাবে তৈরী করে এটাকে মসৃণ ও সমতল কোন কিছুর উপর (যেমন বইয়ের মলাটের উপর) চিত্রের ন্যায় রাখ। এবার একটা পেন্সিল দিয়ে ওই জিনিসটার ধারে জোরে মারলে দেখবে—ওটা কিছুদূর গিয়ে আবার ঘুরে তোমার কাছেই চলে আসছে।

এই জিনিসটার নাম কি, জান? একে বলে 'বুমেরাং'। মনে রাখবে, তোমার তৈরী বুমেরাং-এর বোর্ডটা যদি একদিকে পাতলা ও অন্য দিকে মোটা হয় বা চারধার যদি ঠিকমত সমানভাবে কাটা না হয়, তাহলে কিন্তু ওটা আর বুমেরাং হবে না এবং তোমার কাছেও ফিরে আসবে না। এক্ষেত্রে আবার আরেকটা বুমেরাং তৈরী করতে হবে। যতক্ষণ ওটা তোমার কাছে ফিরে না আসছে, ততক্ষণ বুঝতে হবে বুমেরাংটা ঠিকমত তৈরী হয়নি। বুমেরাংয়ের বিশেষত্বই হচ্ছে—যার কাছ থেকে যাবে তার কাছেই আবার ফিরে আসবে।

যতদূর জানা যায়, বুমেরাং-এর প্রথম উৎপত্তি হয় প্রাচীন মিশরে। অষ্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে এর প্রচলন খুব। তারা অস্ত্র হিসাবে কাঠ থেকে এই ধরনের বুমেরাং তৈরী করে। বুমেরাং গিয়ে আবার কিভাবে ফিরে আসে, তার সঠিক ব্যাখ্যা আজও বৈজ্ঞানিকেরা করতে পারেননি।

কোন কোন প্রাণী কতকাল বেঁচে থাকে?

শুনে খুবই আশ্চর্য হবে, যদি বলা যায়, এমন অনেক জীব আছে, যারা দেখতে খুবই ছোট—অন্তত মানুষের তুলনায়, অথচ মানুষের চেয়ে তারা অনেক অনেক বেশী বছর বাঁচে। মানুষের গড় আয়ু কত? বড়জোর ৬০ বছর। কিন্তু কচ্ছপের কত জান? ৩০০ থেকে ৪০০ বছর পর্যন্ত। আরেকটা উদাহরণ দিই। কাক কত ছোট পাখী! কতকাল বাঁচে জান?—গড়ে প্রায় ১০০ বছর। মানুষ ও জীব-জন্তুদের মধ্যে সবচেয়ে বেশী বছর বেঁচে থাকে তিমি। এঁরা বাঁচে সাধারণত ৫০০ বছর। তাহলেই বোঝ—এদের তুলনায় মানুষের আয়ু কত কম।

কতকগুলি প্রাণীর মোটামুটি বয়সের হিসাব নীচে দেওয়া হল :

সকল অধ্যায়
১.
মাটি
২.
ভুতের গল্প
৩.
হর্ষবর্ধনের অশ্বরোগ
৪.
সেই মেয়েটি
৫.
বিদ্যাসাগরের ছেলেবেলা
৬.
গোয়েন্দা
৭.
ইতিহাস ছাড়িয়ে
৮.
যমালয়ে জীবন্ত মানুষ
৯.
ডাকিনীর ডাক
১০.
শত্রুতা
১১.
রেলে
১২.
অতু
১৩.
এক যে ছিল বাঘিনী
১৪.
দাওয়াই
১৫.
বিশ্বের বিস্ময় হেলেন কেলার
১৬.
ফুলের বিবাহ
১৭.
মংলুফলায় সোনা
১৮.
একটি গল্প করার মত গ্রাম
১৯.
লালমণি পাখি
২০.
প্লাবন
২১.
ছাত্র-সঙ্গীত
২২.
জয়-পরাজয়
২৩.
এখন শিউলি-বেলা
২৪.
আশ্বিনে
২৫.
ছড়া
২৬.
পোড়ো কুঁড়ে
২৭.
মা (উপন্যাস)
২৮.
গোর্কির ছেলেবেলা
২৯.
সেয়ানে সেয়ানে
৩০.
সুড়ঙ্গের রহস্য
৩১.
এক ঝাঁক গল্প
৩২.
কঙ্কাল
৩৩.
নতুন করে জাগো মা
৩৪.
বেতাল-পঞ্চবিংশতি
৩৫.
ভবঘুরের চিঠি
৩৬.
নিলাম দামী চশমা
৩৭.
শরৎ এল
৩৮.
কৈশোর
৩৯.
আলোর ডাকে
৪০.
অগ্রদূত
৪১.
টাকার কথা
৪২.
সাহস চাই!
৪৩.
ভোজবাড়ীর ব্যাপার
৪৪.
আবাহনী
৪৫.
এবার পূজায়
৪৬.
বামুনের স্বর্গবাস
৪৭.
মজার ধাঁধা
৪৮.
আংটির পাথর
৪৯.
মনমঞ্জুষা
৫০.
নিখিল বঙ্গ গরু সম্মেলন
৫১.
মিকি ডাক আর দিসনে
৫২.
মেঘনাদবধ
৫৩.
চৌধুরী-বাগ
৫৪.
জাদু বিদ্যা
৫৫.
বাবার চিঠি
৫৬.
গানের কথা
৫৭.
আমার প্রথম শিকার আভিযান
৫৮.
বিশ্বক্রীয়া ওলিম্পিক
৫৯.
বাংলার বন্যা
৬০.
শরতে
৬১.
আনন্দ আশ্বিনে
৬২.
টোটকা কিছু
৬৩.
জলদি করুন দাদা
৬৪.
কিশোর বিজ্ঞানীর আসর
৬৫.
সঙ্গীতের মৃত্যু
৬৬.
ছত্রপতি
৬৭.
মেঘ ও বৃষ্টি
৬৮.
মধুপালের আবির্ভাব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%