দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
অমলেন্দ্রনাথ ঘটক
রাতদুপুরে শিয়াল ডাকে
কাক্কা হুয়া কাও—
বনে এবার বেজায় শীত
লেপ কম্বল দাও।
* * *
শুনল দেশের রাজা
কষ্ট পাবে প্রজা?
ছুটল রাজার পাইক
হাজার হাজার গাঁইট
লেপ কম্বল মাথায় নিয়ে
চলল শিয়াল খোঁজা।
পাইক বলল এসে—
শিয়াল তো নেই দেশে
চেঁচায় শুধু বন্য বিড়ালেরা!
* * *
রাত দুপুরে আবার ডাকে
কাক্কা হুয়া কাও—
বনে বেজায় শীত পড়েছে
লেপ কম্বল লেয়াও।
নিভল রাজার হাসি
পাইক গেল ফাঁসি
চলল রাজা লেপ কম্বল নিয়ে।
বনে রাজা খোঁজে ঘুরে ঘুরে।
একটি শিয়াল নেইকো বিবরে
লেপ কম্বল ফেলে দিয়ে
ফিরল রাজা ঘরে।
রাত্রি হল ভোর
খুলল রাজা দোর।
খবর দিল গোলাম—
হনু-বানর এক দংগল
গায়ে দিয়ে লেপ কম্বল
দই-এর ছাঁচে যেন দম্বল
পেয়ে তারা শীত-সম্বল
করতে চায় সেলাম।
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন