দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

অরুণকুমার চট্টোপাধ্যায়
১। এক গোয়ালার কাছে ৮ কিলো, ৫ কিলো এবং ৩ কিলো-র তিনটে পাত্র আছে। তারমধ্যে ৮ কিলো-র পাত্রটা দুধ ভর্তি আর বাকী দুটো পাত্র খালি। গোয়ালাকে ৪ কিলো দুধ দিতে বলায় সে মাত্র ঐ তিনটে পাত্রের সাহায্যেই ৪ কিলো দুধ মেপে দিল। কিভাবে সে মাপল—বলতে পার?
২।নীচের ছবিটা ভাল করে লক্ষ্য কর। মেন লাইনে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আর বাঁকা লাইনের মাঝে একটা ওভারব্রীজ। তার দুপাশে 'প' ও 'ফ' জায়গায় দুটো 'ক' ও 'খ' বগি দাড়িয়ে।
ইঞ্জিনের ড্রাইভারকে এবার নির্দেশ দেওয়া হলো—'ক' বগিকে 'ফ' জায়গায়, আর 'খ' বগিকে 'প' জায়গায় রেখে আবার ইঞ্জিনটাকে মেন লাইনে নিয়ে আসতে। কিন্তু মুস্কিল হচ্ছে—ওভারব্রীজের তলা দিয়ে বগি দু-খানা যেতে পারে; কিন্তু ইঞ্জিনের মাথা ওভারব্রীজে ঠেকে যায় বলে ইঞ্জিনটা তার তলা দিয়ে যেতে পারে না।
আরও মুস্কিল—ইঞ্জিনটা মেন লাইন থেকে বাঁকা লাইনে ইচ্ছামতো ঢুকতেও পারে না। অর্থাৎ মনে কর, ইঞ্জিনটা বাঁ দিক থেকে বাঁকা লাইনে ঢুকবে। তাহলে তাকে মেন লাইন বরাবর সোজা বাঁ দিকে গিয়ে তারপর ব্যাক করে বাঁকা লাইনে ঢুকতে হবে। তেমনি সে যদি ডান দিক থেকে বাঁকা লাইনে ঢুকতে চায়, তবে তাকে মেন লাইন বরাবর ডান দিকে ব্যাক করে তারপর সোজা ঢুকতে হবে বাঁকা লাইনে। এর ফলে সব সময় 'ক' বগি লাগবে ইঞ্জিনের পেছনে, আর 'খ' বগি লাগবে ইঞ্জিনের সামনে।

এইবার বলো—ড্রাইভারকে যা নির্দেশ দেওয়া হয়েছে, তা সে করতে পারবে কিনা, এবং পারলে কিভাবে করবে।
৩।বলতে পার—
(ক) কিশোর বৃদ্ধ হয় কোন তিনটে অক্ষরের মাধ্যমে?
(খ) কি জিনিস তুমি পরিত্যাগ করলে সেও তোমাকে একইভাবে পরিত্যাগ করে?
(গ) কার মাথা ঘোরার অসুস্থ নেই?
(ঘ) কোন কালো জিনিস সমস্ত পৃথিবীর অন্ধকার দূর করেছে?
(ঙ) ইংরাজী ভাষায় সব চাইতে বড় শব্দ কি?
(চ) কি জিনিস মাঝে মাঝে টেবিলে আনা হয়, তারপর কাটা হয়, কিন্তু খাওয়া হয় না?
(ছ) পিতার সহিত সে সন্তানের কি সম্পর্ক, যে পিতার পুত্র নয়?
[ধাঁধাগুলোর উত্তর কোন পৃষ্ঠায় মিলবে, তা সূচীপত্রে দেওয়া আছে।]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন