দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
নদীর পাড়ে কাশের বনে
কদম কেয়ার মেলা
আয়-না তোরা পূজোর ঘরে
টিঙ্কু, টুকুন, বেলা।
দেশের এত দু:খ কেন
বলবো মাকে চল?
সত্যি করে পুজবো মাকে
ঝরিয়ে চোখের জল।
চাইব শুধু : দাও-না দেশে
অন্ন ভরেই মাগো
বাংলা দেশে আবার তুমি
নতুন করেই জাগো।।
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন