বাংলার বন্যা

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

দিনেশ দাস

তোমরা কি চুপচাপ?

দূরে ওই দেখছ না

আকাশের লাঞ্ছনা?

ওড়ে ওই ছেঁড়া কালো উড়নি।

এলোমেলো

ঝড় এল, বান এল,

ঘুরপাক খায় লাখ ঘূর্ণী।

ঘর ভাঙে ঝুপঝাপ।

তোমরা কি চুপচাপ?

ঢেউয়ের মতই জল মোচড়ায়,

দুলে ওঠে ফুলে ওঠে আছড়ায় পাছড়ায়

পাল নামে হাল ভাঙে

ছেঁড়ে কাছি অস্থির :

পড়ে তীর ওড়ে নীড় চৌচির।

সহরের আড়ালেতে জমে ঘুম :

তোমরা কি চুপচাপ নিঝঝুম?

কান্না!

পালকের মত বুক

ধুকপুক ধুকপুক

অসহায় কাৎরায় হাতড়ায়।

পিষে যায় মিশে যায়

ছোট ছোট কচিমুখ

ছোট ছোট চুনি আর পান্না—

প্রাণ বলে, আর না! আর না!

তট ভাঙে পট ভাঙে দুপদাপ।

তোমরা কি চুপচাপ? চুপচাপ?

একে একে তারা ফোটে রাত্রে

ভ'রে ওঠে আকাশের পাত্র,

তারার মতই কত

চকচকে লাখো ক্ষত

আঁকা হ'ল এ মাটির গাত্রে,

জানলে কি তার কণামাত্র?

রাতের শিশির কাঁদে টুপটাপ :

তোমরা কি চুপচাপ,

এখনো কি চুপচাপ?

সকল অধ্যায়
১.
মাটি
২.
ভুতের গল্প
৩.
হর্ষবর্ধনের অশ্বরোগ
৪.
সেই মেয়েটি
৫.
বিদ্যাসাগরের ছেলেবেলা
৬.
গোয়েন্দা
৭.
ইতিহাস ছাড়িয়ে
৮.
যমালয়ে জীবন্ত মানুষ
৯.
ডাকিনীর ডাক
১০.
শত্রুতা
১১.
রেলে
১২.
অতু
১৩.
এক যে ছিল বাঘিনী
১৪.
দাওয়াই
১৫.
বিশ্বের বিস্ময় হেলেন কেলার
১৬.
ফুলের বিবাহ
১৭.
মংলুফলায় সোনা
১৮.
একটি গল্প করার মত গ্রাম
১৯.
লালমণি পাখি
২০.
প্লাবন
২১.
ছাত্র-সঙ্গীত
২২.
জয়-পরাজয়
২৩.
এখন শিউলি-বেলা
২৪.
আশ্বিনে
২৫.
ছড়া
২৬.
পোড়ো কুঁড়ে
২৭.
মা (উপন্যাস)
২৮.
গোর্কির ছেলেবেলা
২৯.
সেয়ানে সেয়ানে
৩০.
সুড়ঙ্গের রহস্য
৩১.
এক ঝাঁক গল্প
৩২.
কঙ্কাল
৩৩.
নতুন করে জাগো মা
৩৪.
বেতাল-পঞ্চবিংশতি
৩৫.
ভবঘুরের চিঠি
৩৬.
নিলাম দামী চশমা
৩৭.
শরৎ এল
৩৮.
কৈশোর
৩৯.
আলোর ডাকে
৪০.
অগ্রদূত
৪১.
টাকার কথা
৪২.
সাহস চাই!
৪৩.
ভোজবাড়ীর ব্যাপার
৪৪.
আবাহনী
৪৫.
এবার পূজায়
৪৬.
বামুনের স্বর্গবাস
৪৭.
মজার ধাঁধা
৪৮.
আংটির পাথর
৪৯.
মনমঞ্জুষা
৫০.
নিখিল বঙ্গ গরু সম্মেলন
৫১.
মিকি ডাক আর দিসনে
৫২.
মেঘনাদবধ
৫৩.
চৌধুরী-বাগ
৫৪.
জাদু বিদ্যা
৫৫.
বাবার চিঠি
৫৬.
গানের কথা
৫৭.
আমার প্রথম শিকার আভিযান
৫৮.
বিশ্বক্রীয়া ওলিম্পিক
৫৯.
বাংলার বন্যা
৬০.
শরতে
৬১.
আনন্দ আশ্বিনে
৬২.
টোটকা কিছু
৬৩.
জলদি করুন দাদা
৬৪.
কিশোর বিজ্ঞানীর আসর
৬৫.
সঙ্গীতের মৃত্যু
৬৬.
ছত্রপতি
৬৭.
মেঘ ও বৃষ্টি
৬৮.
মধুপালের আবির্ভাব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%