দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
দুলাল বিশ্বাস
ঐক্যের পথে লক্ষ্য সাধিতে
সখ্যের গাহি জয়,
আমরা ছাত্র জেনেছি মাত্র—
সত্যের হবে জয়!
আমরা তরুণ অরুণ সূর্য,
আমরা প্রাণের প্রথম তূর্য,
আমরা অমৃত, অমিতবীর্য—
আমরা অকুতোভয়।।
আমরা স্বার্থ করেছি ব্যর্থ—
সার্থক অভিযান,
মৃত্যুরে মোরা তুচ্ছ করেছি,
উচ্চে তুলেছি প্রাণ।
আমরা জেনেছি প্রকৃত তথ্য—
আমরা শক্তি, আমরা সত্য,
আমরা জেনেছি—স্বর্গ মর্ত্য
শক্তিহীনের নয়।
আমরা অমৃত, অমিতবীর্য—
আমরা অকুতোভয়।।
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন