দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
সলিল মিত্র
ঐ যে আলোর ডাক এসেছে, অন্ধকারে থাকবো না—
মনের মাঝে কর্ম-বিমুখ আলসিমি আর রাখবো না!
বন্ধ হাওয়ায় মরছি ধুঁকে, জমছে ব্যথা অনেক বুকে
মিছে'র যত কালিঝুলি সর্ব দেহে মাখবো না!
জ্বলবো এবার প্রদীপ শিখা মনের গহন অন্ধকারে
হানবো মোরা সবাই আঘাত জ্ঞান-গরিমার বন্ধ দ্বারে।
কোথায় আছে সোনা-মানিক, সে-দেশ মোরা চিনবো খানিক—
আমরা তরুণ, সবুজ হিয়া—জড়ের কাজে লাগবো না!
সত্য কোথা মুখ লুকালো? বিবেক কোথা মনকে ছেড়ে?
সর্বনেশে কোন সে-জনা হৃদয়ের ধন নিল কেড়ে?
বুঝতে হবে, খুঁজতে হবে—এই সাধনা সফল তবে
অন্ধকারের কীট তো নহি, মোহের নেশায় থাকবো না!
ঐ যে আলোর ডাক এসেছে, জাগার বাণী তারই সাথে—
আয়রে তোরা কে যাবি আয় আলোর ছটায় মন রাঙাতে!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন