দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
নারায়ণ বন্দ্যোপাধ্যায়
জীবন-নদীর দুই কূলে মোর যতই আঘাত লেগে
কূল ভাঙে, আর উতল কলরোলে
যতই তুফান তোলে—
জীবন-ধারা ততই প্রবল বেগে
ছুটে চলে সাগর-পানে,
কিছুই নাহি মানে—
কূলের বাঁধন, মায়ার কাঁদন, পথ হারানোর ভয়,
এ জীবনের সেইতো পরম জয়!
উৎস যদি শুষ্ক হোতো,
শান্ত হোতো সব—
সেইতো পরাভব!
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন