দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
রঞ্জিৎবিকাশ বন্দ্যোপাধ্যায়
সবুজ সবুজ অংগনেতে
দূর্বা ঘাসের গালচে পাতা,
সুনীল সুনীল আকাশ সুনীল,
আসছে নাকি সবার মাতা?
শাপলা শালুক আজকে অমল,—
সরোবরের সব শতদল,
উঠলো খুশীর কলকলানি
ঝুমকোলতা দোদুল দুল;
কিশোররা সব বোনের কানে
পরিয়ে দে'না শিউলি ফুল।
আনন্দ দে সবার ঘরে :
কিশোর তোরা তোদের মন,—
ফুলের মত করনা তোরা,
জানিয়ে দে'না নিমন্ত্রণ।
অন্ধতা আর অজ্ঞতা পাপ,
ধুয়ে মুছে করনারে সাফ।
কিশোর তোরা, তরুণ তোরা,
দেখা সুপথ সুনির্ভুল।
দেখুক চোখে, অবাক চোখে,
বোনের কানে ঝুমকো ফুল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন