টোটকা কিছু

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

বীরু চট্টোপাধ্যায়

কোলা ব্যাঙের পায়ের ধূলো—

চাঁদের বুড়ির পেঁজা তুলো,

(আর) হিমালয়ের কালচে মূলো—

একই সঙ্গে বেটে খেলে সকাল সন্ধ্যা ভাই।

তেমন তেমন ঝামেলায় আর কোন যে ভয় নাই ।

পরীক্ষাতে ফেল যে করে

অঙ্কে যাদের গোল্লা পড়ে

রাত্রে যাদের ভূতে ধরে

তাদের জন্যে একটি জিনিস বলে দিচ্ছি দাদা।

তারা যেন সাত সকালে জপে 'গাধা'-'গাধা'।

ভর দুপুরে নাকটি তুলে

রেড়ির তেল মেখে চুলে

পূর্ব দিকে বারেক শুলে

বাঘের ভয় সাপের ভয় শাকচুন্নির ভয়

সব নিমেষে দূর হবে জেনো হে নিশ্চয়।

একজামিনের আগের রাতে

ধরে যাদের গেঁটে বাতে

জল বিছুটি নিয়ে হাতে

(তারা যেন) হিংটিং ছট মন্ত্র পড়ে এক লক্ষ বার,

তবেই হবে একজামিনের বৈতরণী পার ।

ছিঁচ কাঁদুনে যতেক ছেলে,

জ্বালায় জিনিস-পত্র ফেলে,

আরশোলাকে চেটে খেলে,

একই দিনে সেরে যাবে সকল রোগের জ্বালা।

সযতনে টুকে রেখ এই টোটকা অষুধ-মালা ।

সকল অধ্যায়
১.
মাটি
২.
ভুতের গল্প
৩.
হর্ষবর্ধনের অশ্বরোগ
৪.
সেই মেয়েটি
৫.
বিদ্যাসাগরের ছেলেবেলা
৬.
গোয়েন্দা
৭.
ইতিহাস ছাড়িয়ে
৮.
যমালয়ে জীবন্ত মানুষ
৯.
ডাকিনীর ডাক
১০.
শত্রুতা
১১.
রেলে
১২.
অতু
১৩.
এক যে ছিল বাঘিনী
১৪.
দাওয়াই
১৫.
বিশ্বের বিস্ময় হেলেন কেলার
১৬.
ফুলের বিবাহ
১৭.
মংলুফলায় সোনা
১৮.
একটি গল্প করার মত গ্রাম
১৯.
লালমণি পাখি
২০.
প্লাবন
২১.
ছাত্র-সঙ্গীত
২২.
জয়-পরাজয়
২৩.
এখন শিউলি-বেলা
২৪.
আশ্বিনে
২৫.
ছড়া
২৬.
পোড়ো কুঁড়ে
২৭.
মা (উপন্যাস)
২৮.
গোর্কির ছেলেবেলা
২৯.
সেয়ানে সেয়ানে
৩০.
সুড়ঙ্গের রহস্য
৩১.
এক ঝাঁক গল্প
৩২.
কঙ্কাল
৩৩.
নতুন করে জাগো মা
৩৪.
বেতাল-পঞ্চবিংশতি
৩৫.
ভবঘুরের চিঠি
৩৬.
নিলাম দামী চশমা
৩৭.
শরৎ এল
৩৮.
কৈশোর
৩৯.
আলোর ডাকে
৪০.
অগ্রদূত
৪১.
টাকার কথা
৪২.
সাহস চাই!
৪৩.
ভোজবাড়ীর ব্যাপার
৪৪.
আবাহনী
৪৫.
এবার পূজায়
৪৬.
বামুনের স্বর্গবাস
৪৭.
মজার ধাঁধা
৪৮.
আংটির পাথর
৪৯.
মনমঞ্জুষা
৫০.
নিখিল বঙ্গ গরু সম্মেলন
৫১.
মিকি ডাক আর দিসনে
৫২.
মেঘনাদবধ
৫৩.
চৌধুরী-বাগ
৫৪.
জাদু বিদ্যা
৫৫.
বাবার চিঠি
৫৬.
গানের কথা
৫৭.
আমার প্রথম শিকার আভিযান
৫৮.
বিশ্বক্রীয়া ওলিম্পিক
৫৯.
বাংলার বন্যা
৬০.
শরতে
৬১.
আনন্দ আশ্বিনে
৬২.
টোটকা কিছু
৬৩.
জলদি করুন দাদা
৬৪.
কিশোর বিজ্ঞানীর আসর
৬৫.
সঙ্গীতের মৃত্যু
৬৬.
ছত্রপতি
৬৭.
মেঘ ও বৃষ্টি
৬৮.
মধুপালের আবির্ভাব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%