প্লাবন

দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

সুখলতা রাও

শিহরে তামসী নিশি

আকাশ-বাতাস মিশি

হানিছে বাজ।

দারুণ বরষা-মাঝে,

প্রকৃতি করাল সাজে

সাজিছে আজ।

ফেনিল তটিনী জল

ছুটিয়াছে কলকল

দু কূল ছাপি,

মাটির প্রাচীর টলে

প্রচণ্ড স্রোতের বলে,

উঠিছে কাঁপি।

ভাঙিল ভাঙিল বাঁধ!

জাগিল আর্তনাদ

গ্রামের বুকে,

প্রবাহ মহোচ্ছ্বাসে

লাফায়ে ঝাঁপায়ে আসে,

কে তারে রুখে?

যা ছিল নিকটে দূরে,

দুখীর খামার-কুঁড়ে,

ভাসাল তারা,

অথই প্লাবন মাতে,

মানুষ যুঝিছে সাথে

পাগলপারা।

মা ভাবে ব্যাকুল হয়ে,

কেমনে সকলে লয়ে

পরান রাখে;

তনয়ে টানিল পাশে,

এক হাতে দুহিতা সে,

শিশুটি কাঁখে।

কে জানে ভাসিল কেবা,

বাঁচিয়া রহিল কেবা

আপন জন,

প্রভাতে ফেরে গো খুঁজি

কাহার কি আছে পুঁজি

কি গেছে ধন।

চমকি দেখিল লোকে,

অশ্রু ঝরিল চোখে,

কথা না সরে;

দেখিল হারায়ে গেহ,

শয়ান চারিটি দেহ

স্রোতের পরে;

শিশুরা জননীসনে

নিবিড় আলিঙ্গনে

রয়েছে লীন;

প্রলয় বারিধি-কোলে

প্রেমের মূরতি দোলে

মরণহীন।

সকল অধ্যায়
১.
মাটি
২.
ভুতের গল্প
৩.
হর্ষবর্ধনের অশ্বরোগ
৪.
সেই মেয়েটি
৫.
বিদ্যাসাগরের ছেলেবেলা
৬.
গোয়েন্দা
৭.
ইতিহাস ছাড়িয়ে
৮.
যমালয়ে জীবন্ত মানুষ
৯.
ডাকিনীর ডাক
১০.
শত্রুতা
১১.
রেলে
১২.
অতু
১৩.
এক যে ছিল বাঘিনী
১৪.
দাওয়াই
১৫.
বিশ্বের বিস্ময় হেলেন কেলার
১৬.
ফুলের বিবাহ
১৭.
মংলুফলায় সোনা
১৮.
একটি গল্প করার মত গ্রাম
১৯.
লালমণি পাখি
২০.
প্লাবন
২১.
ছাত্র-সঙ্গীত
২২.
জয়-পরাজয়
২৩.
এখন শিউলি-বেলা
২৪.
আশ্বিনে
২৫.
ছড়া
২৬.
পোড়ো কুঁড়ে
২৭.
মা (উপন্যাস)
২৮.
গোর্কির ছেলেবেলা
২৯.
সেয়ানে সেয়ানে
৩০.
সুড়ঙ্গের রহস্য
৩১.
এক ঝাঁক গল্প
৩২.
কঙ্কাল
৩৩.
নতুন করে জাগো মা
৩৪.
বেতাল-পঞ্চবিংশতি
৩৫.
ভবঘুরের চিঠি
৩৬.
নিলাম দামী চশমা
৩৭.
শরৎ এল
৩৮.
কৈশোর
৩৯.
আলোর ডাকে
৪০.
অগ্রদূত
৪১.
টাকার কথা
৪২.
সাহস চাই!
৪৩.
ভোজবাড়ীর ব্যাপার
৪৪.
আবাহনী
৪৫.
এবার পূজায়
৪৬.
বামুনের স্বর্গবাস
৪৭.
মজার ধাঁধা
৪৮.
আংটির পাথর
৪৯.
মনমঞ্জুষা
৫০.
নিখিল বঙ্গ গরু সম্মেলন
৫১.
মিকি ডাক আর দিসনে
৫২.
মেঘনাদবধ
৫৩.
চৌধুরী-বাগ
৫৪.
জাদু বিদ্যা
৫৫.
বাবার চিঠি
৫৬.
গানের কথা
৫৭.
আমার প্রথম শিকার আভিযান
৫৮.
বিশ্বক্রীয়া ওলিম্পিক
৫৯.
বাংলার বন্যা
৬০.
শরতে
৬১.
আনন্দ আশ্বিনে
৬২.
টোটকা কিছু
৬৩.
জলদি করুন দাদা
৬৪.
কিশোর বিজ্ঞানীর আসর
৬৫.
সঙ্গীতের মৃত্যু
৬৬.
ছত্রপতি
৬৭.
মেঘ ও বৃষ্টি
৬৮.
মধুপালের আবির্ভাব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%