বাবার বাবা

সঞ্জীব চট্টোপাধ্যায়

মেজাজ খুব শান্ত রাখবে৷ কথায়-কথায় অত রাগ ভালো নয়৷’ আমি ভীষণ রেগে যাই তো তাই আমার নতুন মাস্টারমশাই পড়াতে বসেই আমাকে এই উপদেশ দিলেন৷ আমার মনে হয়, আমি যে খুব রাগী ছেলে, একথা হয় আমার মা, না হয় আমার বাবা মাস্টারমশাইকে বলে দিয়েছেন?

ইংরেজি বইটা খুলে মাস্টারমশাই জামার হাতা দুটো গুটিয়ে নিলেন৷ টেবিলের ওপর লোমলা দুটো হাত৷ বিশাল হাত৷ তাকিয়ে-তাকিয়ে দেখার মতো৷ মনে হয় মাস্টারমশাই ব্যায়াম করেন! টেবিলে হাতটা সামনে মেলে ধরে মুঠোটা দুবার খুলে আর বন্ধ করে মাস্টারমশাই বললেন, ‘অনেক রাগী আর বদমেজাজি ছেলে আমি চরিয়েছি৷ আমার মেথড অবশ্য আলাদা৷ ডান কানটা ডান হাতে কষকষে করে ধরে ছ’বার ঝাঁকানি৷ তিন সেকেন্ড বিরতি৷ তারপর খপ করে ঘাড়টা ধরে চারবার ঢেঁকি পাড়ার মতো ওপর নিচ৷ ছেড়ে দাও৷ দু-সেকেন্ড ইনটারভ্যাল৷ তারপর হাতের তালুর এপিঠ-ওপিঠ দিয়ে ঠ্যাসঠ্যাস এগালে-ওগালে চড়৷ রাগ জল৷’

মাস্টারমশাই কথা বলছেন আর দাঁত কিসমিস করছেন৷ চোখের সামনেই যেন দৃশ্যটা দেখতে পাচ্ছেন অথচ কিছু করতে পারছেন না৷ টেবিলে ঢিসুম করে একটা ঘুসি মেরে মাস্টারমশাই বললেন, ‘কিন্তু আমার ও দাওয়াই নাকি চলবে না? তোমাদের বাড়ির নিয়ম আলাদা৷ গায়ে হাত তোলা নিষেধ৷ তোমার বাবা খুব ভুল করছেন৷ শৈশবে মানুষে আর বাঁদরে খুব একটা ফারাক থাকে না৷ বাঁদরের গলায় মুক্তোর মালা না ঝুলিয়ে জুতোর মালা ঝোলাতে হয়৷ ইংরেজিতে বলে, ডোন্ট কাস্ট পার্ল বিফোর এ সোয়াইন৷ শোরের সামনে মুক্তো ছড়িও না৷ বাংলায় আছে বেনা বনে মুক্তো ছড়ানো৷ বাঁদরকে যত আদর দেবে মাথায় চেপে বসবে৷ খুব ভুল করছেন ভদ্রলোক৷ শিব গড়তে বাঁদর গড়ছেন৷’

অনেকক্ষণ ধরেই নাকটা সুড়সুড় করছিল৷ ভ্যাঁচ করে বেরিয়ে এল চাপা হাঁচি৷ যেমন শব্দ তেমনি তেজ৷ সামনে খোলা বইয়ের পাতা ভয়ে কেঁপে উঠল৷ মাস্টারমশাই চমকে উঠলেন৷ মনে-মনে ভাবলেন, যার হাঁচির এত তেজ তার নিজের তেজ কত! আমার কত তেজ যে শুধু আমিই জানি৷ মাস্টারমশাই পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে-মুছতে বললেন, ‘তুমি রেগে গেলে কী করো?’

‘আজ্ঞে প্রথমে আমি তিন-চার মিনিট ভীষণ গর্জন করি৷ তারপর হাতের কাছে বই-খাতা-কাগজ যা পাই সব কুচি-কুচি করে ছিঁড়ে ফেলি৷ বিছানা, চাদর, সোফার ঢাকা, জানলার পরদা সব ফালা-ফালা করে ফেলি৷ তারপর আশেপাশে যেসব শক্ত জিনিস থাকে সেইসব এলোপাথাড়ি ধড়ামধড়ুম ছুঁড়তে থাকি৷ পেপারওয়েট, পেপার কাটার, দোয়াত, কলম, কাপ-ডিশ, থালা, ঘটি, বাটি, জুতো ঝ্যাঁটা৷ তারপর দরজায়-দরজায় গমাগম লাথি৷ জানলার পাল্লা ধরে ঘটাঘট শব্দ৷ তারপর মেঝেতে শুয়ে পড়ে হাত-পা ছুঁড়তে থাকি৷’

‘তারপর কী করো?’

‘ঘুমিয়ে পড়ি৷’

তারপর?’

মাস্টারমশাই যেন বেশ মজা পেয়ে গেছেন৷ কেবলই তারপর, তারপর করে চলেছেন৷

তারপর মা এসে ঘুম থেকে তুলে কিছু-না-কিছু খেতে দেন৷’

‘কী খেতে দেন?’

লুচির ওপরের পাতলা খোসা আর রাবড়ি আমি ভীষণ খেতে ভালোবাসি৷’

রোজই খাও৷’

‘হ্যাঁ, রোজ৷ তা না হলে তো আমি রেগে যাব৷ আর রেগে গেলেই তো ওইসব করতে থাকব৷ মা আমার রাগকে ভীষণ ভয় পায়৷ তাই লুচি আর রাবড়ি আমি রোজই খাই৷ যখন-তখন খাই!’

‘অন্য আর কিছু খাও না তুমি?’

‘হ্যাঁ, খাই৷ মাছ খাই, মাংস খাই, ডিম খাই, চকোলেট খাই৷ সরু চালের ঝরঝরে ভাত খাই৷ ভাত গলে গেলে আমি লাথি মেরে থালা সরিয়ে দি৷ ডালের বাটি, জলের গেলাস উলটে দি৷’

‘তুমি এরকম হলে কী করে?’

‘তা জানি না৷ তবে বাবা বলেন আমার ঠাকুরদা ভীষণ রাগী ছিলেন৷ আমি সেই ঠাকুরদা, ছেলে হয়ে জন্মেছি৷’

‘তুমি কখনও মার খাওনি!’

‘একবার৷ একদিন রেগে গিয়ে বাড়ির সব জুতো জানলা দিয়ে ছুঁড়ে-ছুঁড়ে রাস্তায় ফেলছিলুম৷ একপাটি জুতো পাশের বাড়ির জ্যাঠামশাইয়ের মাথায় গিয়ে লেগেছিল৷ তিনি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ খুব রেগে গিয়ে আমার দিকে মুখ তুলে বললেন, বাঁদর ছেলে৷ আমিও তো তখন খুব রেগেছিলুম৷ আমিও বললুম, বাঁদর৷ তারপর মা পিছন দিক থেকে এসে আমার কান ধরে খুব পেটাতে লাগলেন৷ আমি ঘ্যাঁক করে মায়ের হাত কামড়ে দিলুম৷ দুটো দাঁত বসে গেল৷’

‘তারপর?’

‘তারপর ডাক্তারবাবু এলেন৷ বাবা সব শুনে মাকে খুব বকলেন৷ কেন তুমি ওর গায়ে হাত তুলেছ? জানো ও আমার বাবা৷’

‘সে আবার কী?’

‘ওই যে বললুম বাবার বাবা মৃত্যুর পর আমি হয়ে জন্মেছেন৷ তার মানে, আমিই আমার ঠাকুরদা। মানে, আমার বাবার বাবা৷ সেই থেকে মা আর আমার গায়ে হাত তোলেন না৷ তুললেই যে বাবা খুব বকবেন৷ আসলে আমি তো বাবার বাবা৷’

মাস্টারমশাইয়ের চোখ কপালে উঠে গেছে৷ সামনের খোলা বইটা মুড়ে ফেললেন৷ আমাকে বললেন, ‘এক টুকরো কাগজ দাও তো৷ কাগজে খসখস করে কী যেন লিখে চার ভাঁজ করলেন৷

‘শোনো, আমি এখন চলি৷ আমি চলে যাওয়ার পর কাগজটা খুলে তুমি পড়বে৷’

মাস্টারমশাই ধীরে-ধীরে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় পড়লেন৷ আমি কাগজটা খুলে চোখের সামনে মেলে ধরলুম৷ স্পষ্ট হাতের লেখা—

তোমার পরকাল ঝরঝরে হয়ে গেছে৷ তোমার বাবাকে বোলবে, তোমাকে পড়ানোর ক্ষমতা আমার বাবারও নেই৷ কোনও ডগ টেনার হয়তো পারতে পারেন৷

লেখাটা পড়েই আমার ভীষণ রাগ হয়ে গেল৷ ইংরেজি বইটা ছিঁড়ে টুকরো-টুকরো করলুম৷ কলমটা চিবিয়ে মাংসর হাড়ের মতো খণ্ড-খণ্ড করে ফেললুম৷ টেবিলটাকে উলটে দিলুম৷ নিমেষে সব লন্ডভন্ড৷ আমি ধড়াম করে শুয়ে পড়ে কচ্ছপের মতো হাত-পা ছুঁড়তে লাগলুম৷ বড় টেবিল ল্যাম্পের স্ট্যান্ডটা আমার বুকের ওপর৷ শেডটা গড়াচ্ছে মাথার কাছে৷

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%