সাটিন-ভেলভেট

সঞ্জীব চট্টোপাধ্যায়

তারপর কী হল?

‘ভোঁ ভোঁ করে জাহাজ ভোঁ দিল তিনবার৷ বিশাল একটা খাটের মতো, রেলিং ঘেরা, আপার ডেক৷ রেলিং ধরে দাঁড়িয়ে আছি৷ ধীরে ধীরে ঘুরে যাচ্ছি৷ ডকে দাঁড়িয়ে আছেন, বাবা, মা, আত্মীয়স্বজন৷ আমার দিদি, ছোট বোন৷ আমার স্কুলের বন্ধুরা৷ হেড মাস্টারমশাইও এসেছেন৷

সবাই রুমাল ওড়াচ্ছেন৷ মায়ের হাতে দুটো রুমাল৷ বাঁ হাতেরটা ছোট৷ সেইটায় চোখ মুছছেন, আর ডান হাতের বড়টা বাতাসে দোলাচ্ছেন৷ বাবার হাতে, তাঁর সেই বিখ্যাত ওয়াকিং স্টিক৷ বিলিতি বেতে তৈরি৷ অ্যালবার্ট সাহেব বিলেতে ফিরে যাওয়ার সময় বাবাকে অনেক কিছু দিয়েছিলেন৷ ওই কেন-ওয়াকিং-স্টিকটা তার মধ্যে ছিল৷

বাতাসে ঘোরালে সাঁই সাঁই শব্দ হয়৷ বাবা সেই স্টিকটা ওপরে তুলছেন, নীচে নামাচ্ছেন৷ ওপরে তুলে ডাইনে-বাঁয়ে দোলাচ্ছেন৷ ক্রমশই সব ছোট ছোট পুতুলের মতো হয়ে গেল৷

ডেকে আরও অনেকে ছিলেন৷ বেশিরভাগই সাহেব মেম৷ আমিই একমাত্র বছর-ষোলো বয়সের এক বাঙালি যুবক৷ কলকাতা তখন ইংরেজের কলকাতা৷ সারা ভারতটাই তাদের৷ সর্বত্র সাদা সাদা মৌমাছির মতো ইংরেজরা ভন ভন করছে৷ চোখে জল এল৷ পেছন দিক থেকে সুন্দর একটা রুমাল গোলাপের গন্ধ ছড়াতে ছড়াতে চোখে আলতো এসে নামল৷ ধপধপে সাদা একটা হাত৷ সুন্দর একটা মুখ, সোনালি চুলে ঘেরা, পেছন দিক থেকে ঝুঁকে এল কপালের কাছে৷ পশ্চিমে সূর্য ডুবছে৷ জাহাজের ভোঁ৷ ঘসঘস শব্দ করে চিমনি-সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে সমুদ্রে চলেছে৷

মিষ্টি একটা গলা-ডোন্ট ক্রাই৷ ডোন্ট ক্রাই৷ আই অ্যাম উইথ ইউ!’

‘তারপর?’

‘একেবারে গায়ের সঙ্গে লেগে আছেন এক মেমসাহেব৷ পাশে দাঁড়িয়ে তাঁর মেয়ে৷ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা৷ মনে পড়ল, বাবা একবার বলেছিলেন, ক্যালোরি কমে গেলে এইরকম হয়৷ সাইড পকেটে নারকোল নাড়ু ছিল৷ আমার দিদি ভরে দিয়েছিল৷ মেম সাহেবকে একটা, মেয়েকে একটা দিয়ে, নিজের মুখে ভরে দিলুম একটা৷

নাড়ু খেয়ে মেমসাহেব আর তার মেয়ে ধেই ধেই করে নাচতে লাগল৷ ডিলিসাস! ডিলিসাস! কী নাম এই বস্তুটার? বললুম, নারকোল নাড়ু৷ কিছুতেই উচ্চারণ করতে পারে না৷ শেষে ছেঁটে কেটে যা বেরোল, কোলাড৷ নারকোল নাড়ুর ইংরিজি হল কোলাড৷ মেমসাহেবের নাম সাটিন, আর মেয়ের নাম ভেলভেট৷ যে-কটা নাড়ু ছিল, সব তারাই সাবাড় করে দিল৷’

‘তারপর?’

‘তারপর তো নটিংহ্যামশায়েরে গিয়ে আমার বাবার বন্ধু ভারমুখ সাহেবের বাড়িতে উঠলুম৷ বিশাল বাড়ি৷ প্যালেস৷ তিন একর জমির ওপর সাদা একটা পদ্মফুল৷ এরকম বাড়ি পৃথিবীর কোথাও নেই৷ হঠাৎ দেখছি কী, একদিন সকালে একটা সুন্দর দু’ঘোড়ায় টানা গাড়ি বিরাট বড় গেট পেরিয়ে ঢুকছে৷ আমি তখন প্রাসাদের ছাতে ব্যায়াম করছিলুম, যেমন রোজ করি৷ আমার সঙ্গে সব সময় একটা বাইনাকুলার থাকত৷ কেন থাকত? সে-কথাও বলি৷ নটিংহ্যাম, মানে ওই শায়ারে, শায়ার মানে জেলা, ওই জেলায় গাদা গাদা শূকরের চাষ হত৷ বিলিতি শুয়োর আমাদের দিশি শুয়োরের মতো নয়, যথেষ্ট রেসপেকটেবল! কী তাদের আদর! সাদা ধবধবে৷ গায়ে বিলিতি পারফিউম৷ যেখানে রাখা হয় সেই জায়গাটার বিলিতি নাম হল, পিগস্টাই৷ একদিন দেখতে গিয়েছিলুম৷ সেই সময় পিগদের লাঞ্চটাইম৷ দেখি কী! সব লেটুস-পাতা চিবোচ্ছে, আর নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছে৷ কোট-প্যান্ট-টাই পরিয়ে দিলে, মনে হবে একগাদা সাহেব খেতে বসেছে৷’

‘ওদের মধ্যে থেকে, একটা শিশু শূকর আমাকে দেখিয়ে বলতে লাগল, ‘মাম্মি! মাম্মি! লুক, লুক, অ্যান ইন্ডিয়ান পিগ৷’ এই বলায়, তার মা খুব রেগে গেল, ‘ডোন্ট সে পিগ, হি ইজ এ ব্ল্যাক ম্যান, নিগার নিগার!’ সেই থেকে শূকরের ওপর আমার খুব রাগ, সে দিশিই হোক, কি বিলিতি! হ্যাঁ, যে-কথা বলছিলুম, ওখানকার ছেলেরা ওই শূকরের মাংস, যাকে ওরা বলে হ্যাম, সেই হ্যাম গো-গ্রাসে খায়৷ আর নটি হয়ে নটিং করে!’

‘একটু ব্যাখ্যা করতে হচ্ছে যে, নটি মানে বদমাইশ, বিশেষণ তো ক্রিয়া হতে পারে না৷ ওয়াক থেকে ওয়াকিং হতে পারে, নটি থেকে নটিং মানে বদমাইশি কী করে হয়?’

‘হয়৷ ইংরেজরা সব পারে৷ সব পারে৷ হ্যাম খেয়ে নটি বয়রা নটিং করে, তাই জায়গাটার নাম, নটিংহ্যাম৷ বাইনোকুলার রাখার কারণ, চোখে লাগিয়ে থেকে থেকেই দেখতুম, নটি বয়রা হামলা করতে আসছে কি-না! হ্যাম থেকেই এসেছে হামলা শব্দটা৷ পরপর-হামলা, গামলা, মামলা৷’

‘যেই দেখতুম, আসছে, সঙ্গে সঙ্গে চালাও গুলতি৷’

‘গুলতি?’

‘ইয়েস গুলতি৷ দি মোস্ট এফেকটিভ বিতাড়ন অস্ত্র৷ সেই বাইনোকুলারে দেখছি—সাদা ঘোড়ার গাড়ি৷ দুই আরোহী নামছেন৷ দুই মহিলা৷ এ কী? এ যে সেই জাহাজের দুই সহযাত্রী, সাটিন আর ভেলভেট৷

কী কাণ্ড!’

‘তারপর?’

‘আজ আর আমার সময় নেই৷ কপ্টার এসে গেছে৷ পি এম-কে স্বরচিত রবীন্দ্রসংগীত শোনাতে চল্লুম৷ টা-টা৷’

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%