বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
সবাই তো সুখে বাঁচতে চায়! সেরকমই বন্ধু ইন্দ্রও তো চেয়েছিল। ছোট থেকে বড্ড হিসেবি ছিল সে। কখন, কোথায় পা ফেলতে হবে, তা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছে। কোথাও বেহিসেবি কিছু দেখলে দূরে থাকত ইন্দ্র। বন্ধুরা ওকে ‘ব্যালেন্স শীট’ বলেও খ্যাপাত। ইন্দ্রের একেবারে বিপরীত ছিল সুজন। বোহেমিয়ান জীবন কাকে বলে ওকে দেখে বোধগম্য হয়েছিল অনেকের। আপন-পর না বুঝেই যে কোনও ঘটনায় হাজির থাকত সে। দু’-একবার ঝামেলায় পড়েছিল সেই জন্য, সামলে নিয়েছিল নিজেই। ইন্দ্র মিটিমিটি হেসে বুঝিয়ে দিত তার বিচক্ষণতা।
ঝুলে পড়া চামড়া, অশক্ত শরীরে আজও দেখা হয় দু’জনের। জীবনে স্থিতু হয়েছে ইন্দ্র। অন্যদিকে কাঁপা কাঁপা গলায় সুজন বলে, ‘চল পানসি বেলঘরিয়া’।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন