বিশ্বরূপ মজুমদার

শ্যামা নন্দী
অফিসের ব্যাগ কাঁধে বাড়ি থেকে বেরোয় সোমনাথ। স্ত্রী সাথি দরজার মুখে দাঁড়িয়ে সব শোনে। ছলছল চোখে স্বামীর দিকে তাকায়। হাতজোড়ে অস্ফুটে ‘দুর্গা, দুর্গা’ বলে।
মিউনিসিপ্যালিটির গেটে দাঁড়িয়ে গায়ের জামাটা খুলে ফেলে ব্যাগ থেকে বের করে লুঙ্গি, গামছা। কোদাল, ছেনি, বালতি নিয়ে চলে যায় কাজের জায়গায়। দম বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়, মায়ের মুখটা মনে পড়ে। নেমে যায় গর্তে। অন্ধকারে বালতি ভরে তুলে আনে পাঁক, জঞ্জাল। মা জানে না, আগের চাকরিটা গেছে। সংসার চালাতে জমাদারের কাজ করতে পিছপা হয় না। হোক না নোংরা পরিষ্কার। সমাজসেবাও বটে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন