বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
দ্বাদশ শ্রেণীর বোর্ড ও জয়েন্টে দুর্ধর্ষ রেজাল্টকারী ‘প্রভাত অ্যাকাডেমি’র ছাত্র সৌরদীপকে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে অ্যাকাডেমির হয়ে কিছু বলতে বলা হলে, সমগ্র অনুষ্ঠানে অযাচিত, উপেক্ষিত বাবা-মায়ের দিকে চেয়ে, দৃপ্ত ভঙ্গিতে বলল, “আজ আমার এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব, শুধুমাত্রই আমার বাবা-মায়ের। বাবা নিজের অক্লান্ত পরিশ্রমে উপার্জিত অর্থ অকাতরে খরচ করে আমার জন্য ক্রয় করেছেন শিক্ষা। এই ‘প্রভাত অ্যাকাডেমি’ বাবার কাছে লক্ষাধিক টাকা নিয়েও, শর্ত রেখেছে, তারা আমার খারাপ রেজাল্টের দায়ভার নেবেন না। অথচ ভালো রেজাল্টের কৃতিত্ব ঠিকই নেবেন। আর দেখুন, আজ এত সমারোহ করে আমায় ডেকেছেনও সেই উদ্দেশ্য পূরণেই। শুধুমাত্র অ্যাকাডেমির সুনাম প্রচারে।”
সৌরদীপের কথার এমন চপেটাঘাতে মুহূর্তেই সারা প্রেক্ষাগৃহ নিস্তব্ধ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন