শ্যামা নন্দী
দশ বছর পর কলেজ রিইউনিয়নে দেখা অরিজিৎ, তূর্ণার। টল, হ্যান্ডসাম অরিজিৎ এখন সামান্য মেদবহুল। তূর্ণা এখনও স্লিম, আকর্ষণীয়, সুন্দরী। তবে সেই চনমনে ভাবটা উধাও। তূর্ণার এই রিইউনিয়নে আসার উদ্দেশ্য শুধু অরি। অরিজিৎ নিজেকে কতটা বদলাতে পেরেছে দেখতে চায়।
— “কেমন আছ তূর্ণা?”
— “যেমন দেখছ। তুমি?”
— “ফাটাফাটি। শুনেছি তোমার বিয়েটা ভেঙে গেছে।”
— “খুব মজা পেয়েছ মনে হয়।”
— “মজা? তুমি দেখছি, এখনও তেমনই অহংকারী। শোনো, আমিও আজ মিলিওনেয়ার।”
— “বিয়ে করেছ?”
— “নাহ্। যেদিন আমায় ছেড়ে ওই এনআরআইকে বিয়ে করে আমেরিকায় চলে গেলে, নিজের কাছে প্রমিস করেছিলাম, উপযুক্ত হয়ে তোমার সামনে এসে দাঁড়াব।”
— “ক্ষমা করো অরি। ভুল করেছিলাম।”
— “এবার তাহলে একসঙ্গে ঘর বাঁধার প্রমিস করো।”