বিশ্বরূপ মজুমদার

সমাজ বসু
ক্রমশ সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে। কুসুমপুর রথের মেলার আজ শেষ দিনের শেষ প্রহর। তার ওপর আকাশে কালো মেঘের আনাগোনা। তাই স্বাভাবিকভাবেই মেলায় হাতে গোনা কিছু মানুষজন। শুধু জীর্ণশীর্ণ অসহায় হরিপদ মাহাতো রোজকার মতো বিকেল থেকে আজও ঠায় বসে আছেন, মেলা অফিসের সামনে। সব মেলাই যেন তাঁকে হাতছানি দিয়ে ডাকে।
শেষবারের মতো ফাঁকা মেলায় মাইকে বেজে ওঠে, ‘বীণাপাণি মাহাতো তুমি যেখানেই থাকো, মেলার অফিসে চলে এসো। এখানে তোমার বাবা হরিপদ মাহাতো তোমার জন্য অপেক্ষা করছেন।’
মাইকের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ওঠেন হরিপদ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন