বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
নিউ ইয়ারের পার্টি ছিল বন্ধুদের সঙ্গে। অনেকক্ষণ ধরেই বলছি, এবার উঠি রে ভাই। কিন্তু কেউ ছাড়তেই চায় না। শীতের রাত। বাস পাব তো? কনকনে ঠান্ডায় ক্রমশ ফাঁকা হয়ে আসছে রাস্তাঘাট।
তবু কপাল ভালো। বেরিয়েই একটা বাস পেয়ে গেলাম। ভাবছি, বাস থেকে নেমে একটা রিক্সা পেলে ভালো হয়। কারণ বাসস্টপ থেকে বাড়ি বেশ দূরে। ঈশ্বরের কৃপায় বছরের শুরুতেই ভাগ্য সহায় হল। নেমেই দেখি একটা রিক্সা। রাস্তা একদম ফাঁকা।
রিক্সা থেকে নেমে ভাড়া দেবার সময় ক’টা পয়সা বেশি দিতে চাইলাম। বললাম, “আমার খুব ভূতের ভয়, তুমি আমায় বাঁচালে ভাই।”
ফ্যাসফ্যাসে গলায় সে হেসে উত্তর দিল, “ঠিক বলেছেন, আমিও পেতাম। ওই যতদিন বেঁচেছিলাম।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন