বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
পাত্রী দেখে ফেরার পথে হঠাৎ থমকে দাঁড়াল অশোক, “যাচ্চলে, ছাতাটা ভুলে ফেলে এলাম যে!”
বন্ধু বিভাস বিরক্ত, “ফোন করে বলে দিচ্ছি। পরে ঠিক পেয়ে যাবি।”
অশোক শুনল না, “দাঁড়া না, দু’মিনিটের তো রাস্তা, জাস্ট যাব আর আসব।”
পাত্রীর বাড়িতে গিয়ে ছাতাটা ফেরত নিল অশোক। বিভাসের পাত্রী পছন্দ হয়েছে। সে ভালো চাকরি করে। অশোক একজন সিকিউরিটি গার্ড। সে এখনও অবিবাহিত। এগিয়ে দিতে এসে পাত্রী বলল, “আপনার বন্ধুটি কেমন যদি একটু বলেন।”
ঈর্ষাকাতর অশোক ইচ্ছে করেই ছাতাটা ফেলে গেছে। এমন সুযোগের খোঁজেই তো তার আসা! তাই মিথ্যে বানিয়ে বলল, “ছেলে ভালো, তবে অল্পবিস্তর নেশা করে আর মেজাজটা বেশ উগ্র এই আর কী!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন