বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
দু’জনে একান্তে কথা চলছে। পাত্রী কবিতার অভিযোগ শুনে প্রেম বলল, “হ্যাঁ, যা শুনেছেন সব সত্যি। নেশা করি, প্রচুর বান্ধবীও আছে। কবি আমি। লিখতে গেলে ভাবনার গোড়ায় সার দিতে হয়। মদ হল আমার সেই সার! আর বান্ধবীরা হল আমার প্রেরণা। তবে বিয়ের পর আপনিই হবেন আমার সার, আমার প্রেরণা! তখন এক কবিতার দৌলতে হাজার কবিতা এসে হাজির হবে আমার দুয়ারে!”
দু’চার পিস কবিতা লিখেই এত কায়দা! এত বাগাড়ম্বর! বাজনার চেয়ে খাজনা বেশি! কথায় ইতি টানতে চাইল কবিতা। উঠে দাঁড়িয়ে বলল, “তাহলে তো বিয়ের পর আমার সম্মানহানির প্রবল আশঙ্কা। এক প্রেমের দৌলতে কত প্রেম যে আমার দরজায় এসে কড়া নাড়বে কে জানে!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন