বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
বাড়িতে ঢুকেই স্নান সেরে দিব্য ছাদের দিকে পা বাড়ায়। সাত বছর ধরে টিকে থাকা সম্পর্কটা আজ মুহূর্তে শেষ হয়ে গেল। মাস ছয়েক ধরেই নন্দিনীর হাবভাব ভালো ঠেকছিল না। ইচ্ছা না থাকলেও নতুন প্রেমিকের টানে বার বার সাড়া দিচ্ছিল ও। প্রতিদিন একটু একটু করে তার কাছে হেরে গেছে দিব্য। নন্দিনীর কাছে গেলেই দেখেছে ওর শরীরে প্রতিপক্ষের স্পর্শচিহ্ন।
হাজার চেষ্টা, প্রার্থনা সবকিছুকে পেছনে ফেলে আজ নন্দিনী অগ্নিসাক্ষী করে বরণ করে নিল তার নতুন প্রেমকে।
অসহায় দিব্য প্রণাম জানিয়েছিল সেই প্রেমিক প্রবরকে, যার নাম – ‘ক্যানসার’।
একটু আগেই নন্দিনীকে দাহ করে শ্মশান থেকে ফিরেছে দিব্য। আকাশ ভরা তারার মাঝে নন্দিনীকে কি খুঁজে পাবে সে?
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন