বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
‘এবার মেয়েকে আনুন।’ — পুরোহিত মশাই ঘোষণা করতেই ভাইয়ের দল পাঞ্জাবির হাতা গুটিয়ে পিঁড়ি ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। চেয়ারে বসে ঠাকুমা চেঁচিয়ে বলেন, ‘পান পাতা দিয়ে মুখটা ঢাকা থাকে যেন।’
ছাদনাতলার এক কোণে চেয়ারে বসে সব কিছু দেখছিল অজন্তা। ভাইদের ধরা পিঁড়িতে বসে সাতপাক ঘোরা শুরু হতেই পানপাতা দিয়ে মুখ ঢেকে নেয় সান্ত্বনা।
অজন্তাও তো পানপাতা দিয়ে ঢেকে রেখেছিল তার মুখ-চোখ। একবারের জন্যও দেখতে পায়নি অমিতকে। আর ওই দেখতে না পাওয়ায়, প্রেম কি গভীর হয়েছিল! বুঝতে পারে না এখনও। বিয়ের দেড় বছরের মাথায় অমিত আবার সাতপাকে বাঁধা পড়েছে অন্য কারও সঙ্গে! নিঃসঙ্গ অজন্তা বুকের ভেতরে হাতুড়ি পেটানোর আওয়াজ শুনতে পায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন