বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
সত্তরোর্ধ্ব বৃদ্ধা আমি। সংসারে কেবল ব্রাত্যই হয়ে রইলাম। কারও ভালোবাসা পেলাম না! বালিকা বেলায় বাবা-মা বললেন, “তোর সঙ্গে একঘরে থাকলে আমরা মারা পড়ব। তুই পাশের ঘরে যা।”
যৌবনে স্বামী বললেন, “তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা একেবারেই অসম্ভব!”
পরবর্তীকালে ছেলে একটু সেয়ানা হতেই বলল, “অসহ্য! আমি বাপু তোমার সঙ্গে থাকব না!”
সম্প্রতি একরত্তি নাতনির মুখেও একই সুর, “জ্যান্ত ভিসুভিয়াস একটা! তোমার সঙ্গে আর আমি শোব না।”
ওরা সবাই নিজের নিজের সুখ খুঁজতেই ব্যস্ত। কেউ আমার কথাটা একবারও ভাবল না! আরে বাবা একটু না হয় গরমের ধাত। সর্বক্ষণ ফুল স্পীডে ফ্যান চালাই। তারজন্য এভাবে দূরে ঠেলে দেওয়া! আত্মসুখী স্বার্থপরের দল সব!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন