বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
বিছানায় শোওয়ানো মল্লিকাদেবীর নিথর দেহ। রথীনবাবু পাথরের মতো বিছানার পাশের চেয়ারে বসে। পুলিশ অফিসার কাছে গিয়ে দাঁড়াতেই হাতদুটো এগিয়ে দিয়ে বললেন, “অ্যারেস্ট মি”। পুলিশ অফিসার একটা চেয়ার এনে তাঁর সামনে বসে বললেন, “বলুন কী হয়েছিল?”
“আমার স্ত্রী প্রায় পাঁচ বছর বিছানায় শুয়ে। আমিই তাকে দেখাশুনো করতাম, একমাত্র ছেলে বিদেশে। এদিকে আমিও ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিলাম, ডাক্তার বললেন ক্যানসার। এখন আমিও যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে একে দেখবে কে? তাই কঠিন সিদ্ধান্তটা নিতেই হল। আমিও সুইসাইড করব ভেবেছিলাম কিন্তু মনে হল একটা মানুষকে খুন করার শাস্তি আমাকে পেতেই হবে! তাই আপনাদের ডাকলাম। বিশ্বাস করুন জেলে থাকলেও এবার আমি স্বস্তিতে মরতে পারব।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন