বিশ্বরূপ মজুমদার

মুক্তি দাশ
নিশিকান্তর বাঁধা মেয়েমানুষ শিবানী। শিবানী উদ্ভিন্নযৌবনা এবং দৃষ্টিহীন। সেদিন শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, “কীসের টানে রোজ রোজ আমার কাছে আসো বাবুজী? আমি তো অন্ধ!”
জামার বোতাম লাগাতে লাগাতে নিশিকান্ত বলল, “যার এমন আগুনের শিখার মতো শরীর, তার চোখের কী দরকার!”
* * * * *
আকস্মিক দুর্ঘটনায় শুধু চোখদুটো ছাড়া সর্বাঙ্গ পুড়ে যাওয়া শরীর নিয়ে নন্দিনী রুদ্ধগলায় সরাসরি তার প্রেমিককে বলল, “তুমি আমাকে ভুলে যাও সার্থক। এই অর্ধদগ্ধ ঝলসানো শরীর নিয়ে আমি তোমার জীবনের সঙ্গে নিজের জীবন জড়াতে চাই না। তুমি যাও!”
নন্দিনীর অক্ষত স্বপ্নমাখা মায়াবী দুই চোখে চুমু এঁকে দিয়ে সার্থক বলল, “যার এমন সুন্দর মায়াবিনী দুটো চোখ, তার শরীরের কী দরকার!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন