বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
রিহার্সাল শুরু হতেই অমিতদা যেন অন্য মানুষ। ঘড়ির কাঁটা ধরে প্রবেশ করেন রিহার্সাল ঘরে। নির্দেশনার খুঁটিনাটি বুঝিয়ে দেন অভিনেতাদের। কেউ ভুল করলে হিংস্র বাঘের মতো চোখ দুটো লাল হয়ে ওঠে। প্রত্যেকটা দৃশ্য নিখুঁত করে তুলতে পরিশ্রমের শেষ রাখেন না। নতুন ছেলেমেয়েদের কাছে ধরা দেন সহজেই। অমিতদা বলেন, ‘বুঝলি, থিয়েটারটা টিম গেম।’ মঞ্চের পেছনে যারা কাজ করেন, তাদের সঙ্গে মেলামেশাতেও সহজ, সরল এক মানুষ।
থিয়েটারে লোকশিক্ষা হয়। এ কথা মনে-প্রাণে বিশ্বাস করতেন অমিতদা। সফলতা নিয়ে কখনও ভাবেননি। আপসহীন থিয়েটার-যাপনে সমাজের ক্ষতের নিরাময়ে সচেষ্ট থেকেছেন বরাবর। রাষ্ট্রের পদলেহনকারী, ধূর্তরা থিয়েটার অঙ্গনে আসে আর যায়। অমিতদারা থেকে যান উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন