বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
তিয়াসা অনেকদিন পর দিদির সেই হলুদ শাড়িটা বের করল, আলমারির কোণ থেকে দিদির ছবিটাও বের করল। এ বাড়িতে সেই ঘটনার পর থেকে দিদির কথা কেউ বলে না। এক সরস্বতী পুজোর দিন দিদি বেরিয়ে অনেক রাতে ফিরেছিল আলুথালু বেশে, তার চরম ক্ষতি করেছিল কিছু চেনা ছেলে, ছেলেগুলোর নাম বলা সত্ত্বেও ব্যাপারটাকে সবাই মিলে ধামাচাপা দিয়ে দিয়েছিল। দিদি কিছুদিন পর সুইসাইড করেছিল। তখন থেকেই তিয়াসা ঠিক করেছিল, এই অপরাধীদের শাস্তি সে দেবেই। আজ আই.পি.এস হিসাবে কাজে যোগ দেবে তিয়াসা। দিদির ছবিটায় হাত বুলিয়ে সে মনে মনে বলল, দিদিকে ফিরিয়ে আনতে না পারলেও কিছু অপরাধীদের শাস্তি দিয়ে কিছু মেয়ের চোখের জল সে মোছাবেই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন