বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
থিকথিক করছে অন্ধকার। অদূরেই শ্মশান। গঙ্গার ধারে বসে আছি। সামনে নিবারণবাবু। এখনও ফোঁপাচ্ছেন।
আকাশের তারার আলোয় ওঁর চোখের জলে ভেজা গাল দুটো চকচক করছে। ছেলেকে বড় ভালোবাসতেন। সে যে এমন করবে ভাবতেই পারেননি উনি।
কান্নার দমক কমলে বলি – “আর শোক করবেন না।”
সান্ত্বনা পর্ব সেরে দুই ভূত ধীর পায়ে হাঁটতে থাকি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন