বিশ্বরূপ মজুমদার

বিশ্বরূপ মজুমদার
প্রত্যুষকে আমরা ‘খাম্বা বয়’ বলে ডাকতাম! একটা সময় পাড়ার সুন্দরী মেয়েদের বাড়ির সামনে খাম্বার গোড়ায় সারাদিন ধরে দাঁড়িয়ে থাকত সে। ওর এই অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায় দেখে আমরা ওকে ওই উপাধিতে ভূষিত করেছিলাম।
ওর সাধনা বিফলে যায়নি। টানা ঊনসত্তর দিন ল্যাম্পপোস্টের তলায় ধর্না দিয়ে পাড়ার বিউটি কুইন সুইটিকে পটিয়েছিল সে। শেষ দিন গোলাপ হাতে কাঁপা কাঁপা গলায় প্রত্যুষ সুইটিকে বলেছিল, ‘আমার ভালোবাসার কুকুর তোমার হৃদয়ের ল্যাম্পপোস্টে বাঁধা!’
ব্যস, তারপর ইতিহাস... প্রেম-সাগরে অধিবাস...!
*****
পরের ঘটনা বেশ মর্মান্তিক। বর্ষণমুখর এক দিনে ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রত্যুষের। তবে আজও তাকে দেখা যায় খাম্বার গোড়ায়। সুইটির বাড়ির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন