বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
অর্পিতার আক্ষেপ, ওর বারো বছরের দুই যমজ ছেলে, নিজেদের অবসর সময় ভার্চুয়াল গেমেই বুঁদ হয়ে থাকে। এত কাছে থেকেও যেন ওরা কত দূরে! অথচ ওই বয়সে ওরা দুই ভাইবোন, লোডশেডিং-এর সময় মা’র লন্ঠন জ্বালবার অবকাশটুকুও নষ্ট করত না। মেতে উঠত লুকোচুরি খেলায়। অন্ধকারে অর্পিতা হাতড়িয়ে ভাইকে খুঁজে না পেলে, আচমকা পেছন থেকে পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে হাসত ভাইটা।
সত্যিই যে দিনগুলো হারিয়ে যায়, চিরতরে হারিয়েই যায়। শুধু সেই মধুর স্মৃতিগুলোই, আজও উদাস করে দেয় মনকে। আবার ইচ্ছে করে ফিরে যেতে সেই নির্মল আনন্দের দিনগুলিতে। শুনতে ইচ্ছে করে ছোট্ট ভাইটার সেই আদুরে কথাগুলো - ‘এই তো আমি। দিদি আমায় খুঁজে পেলি না।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন