বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
ভীষণ ঝড়-বৃষ্টির রাত। রাস্তায় এক কোমর জল। আকাশ ভেঙে বাজ পড়ছে। একটা খালি শববাহী গাড়ি রাস্তার একপাশে দাঁড়িয়ে।
দীনু পাগলা কোনও আশ্রয় না পেয়ে শবযানের কাচের পাল্লা খুলে মাথার কাছে রাখা নামাবলিটা গায়ে দিয়ে শুয়ে পড়ল।
সেইদিন অফিস থেকে অনেক দেরি করে বেরিয়েছে বীরেশ্বর। রাস্তা জনমানবশূন্য। কোথাও একটু দাঁড়াবার জায়গা নেই। হঠাৎ চোখ পড়ল শববাহী গাড়িটার দিকে। মনে মনে ভাবে, মড়াটার কী ভাগ্য! ওর তো ভিজলে কোনও ক্ষতি নেই। কেউ কোথাও নেই যখন, বডিটাকে বাইরে বার করে ভেতরে শুয়ে পড়লে নিশ্চিন্তে থাকা যাবে।
পা ধরে টান দিতেই, মৃতদেহ বলে উঠল, “যমবাবু, আমি কিন্তু এখনও মরিনি।”
শুনেই স্তব্ধ হল বীরেশ্বরের হৃদ্ যন্ত্র!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন