বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
ঠিক পুজোর মুখে শাড়ির দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল কেলে পাঁচু। পড়ত না। কপাল খারাপ। হঠাৎ পকেটের মোবাইলটা ভোররাতে বেজে উঠল। বউ ফোন করেছিল আবার। যাইহোক পুলিশে দিল সবাই। পরদিন কোর্টে পেশ করা হল। শুরু হল বিচার।
উকিল: ধর্মাবতার, এই চোরটি বড় মারাত্মক! সি-সি ক্যামেরায় দেখা গেছে, একই দোকানে একরাতে ছ’বার চুরি করেছে। তার জন্য এর ছ’টা চুরির মোট শাস্তি বেশি হওয়া উচিত।
বিচারক: ভারি অদ্ভুত ব্যাপার তো! তুমি একই দোকানে ছ’বার চুরি করতে গেলে কেন?
পাঁচু: ধর্মাবতার, বিশ্বাস করুন আমি কিন্তু একটি শাড়ি-ই চুরি করেছি। বাকি পাঁচবার ঢুকতে বাধ্য হয়েছি, কারণ বউয়ের শাড়ি কিছুতেই পছন্দ হচ্ছিল না।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন