বিশ্বরূপ মজুমদার

শ্যামা নন্দী
অগোছালো স্তূপাকৃত জামাকাপড়গুলো গোছাতে গোছাতে মেয়ের ঘামের গন্ধে সেই স্কুলবেলার দিনগুলোতে ফিরে গেল রিমা। মেয়ের স্কুল, টিউশনি, নাচের ক্লাস সব জায়গায় নিয়ে ছুটতে হত। অমিত ফিরেও দেখেনি। অফিস আর রাজনৈতিক পরিমন্ডলের বাইরে মেয়েকে মানুষ করার দায়িত্বে একা হাতে লড়ে যেতে হয়েছে রিমাকে। মা মেয়ের সখ্যতাও তাই বেশিই ছিল। নামী কোম্পানির চাকরি পেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাই যখন স্টেটস-এ চলে গেল, একেবারে একা হয়ে পড়েছিল রিমা।
মহালয়ার দিন থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটিটায় দুর্গাপুজোর চেয়ে মেয়েকে কাছে পাওয়ার আনন্দ ছিল অনেক বেশি। ছুটি শেষে ফিরে যেতে হবে রাইকে। মেয়ের ঘর গোছানোয় রিমারও ছুটি হয়ে যাবে। আবার পুজোর অপেক্ষা, রিমার একাকিত্বের ছুটি হবে তখন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন