বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
লকডাউনে পাঁচমাস ধরে ট্রেন বন্ধ। হরেনদা প্রায় পঁচিশ বছর ট্রেনে হকারি করে। লোকাল ট্রেনের ভিড়, হইচই, হরেনদার জীবনের অঙ্গ। দু’-একবার অসুস্থ হওয়া ছাড়া লোকাল ট্রেনে তার নিত্য উপস্থিতি। লকডাউনে স্টেশনগুলো শুনশান, লাইনগুলো চুপচাপ, সিগন্যাল পোস্টগুলো যেন স্থবির। হরেনদা স্টেশনের পাশেই থাকে, তার জীবনের গতিটা যেন স্তব্ধ হয়ে গেছে। সে ঘরে টিকতে পারে না, বারবার লাইনের ধারে গিয়ে দাঁড়ায়, বউকে বলে ট্রেনের ভোঁ শোনা যাচ্ছে কিনা! বউ বুঝতে পারে মানুষটার মাথার গোলমাল হচ্ছে।
একদিন সত্যিই ট্রেনের ভোঁ শুনে তাড়াহুড়ো করে বাইরে আসতে গিয়ে পড়ে গেল হরেনদা। কয়েকমাস পরে ট্রেনগুলো ফিরে এল লাইনে কিন্তু হরেনদা তখন বহুদূরে না ফেরার দেশে চলে গেছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন