বিশ্বরূপ মজুমদার

বিশ্বরূপ মজুমদার
মৃত্যুকে এত কাছ থেকে কোনওদিন দেখেনি রাহুল। মানুষই মানুষকে মারছে। মায়াবী বিষবাষ্পে চারিদিক আচ্ছন্ন। সেই ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছে সবার বুদ্ধি-বিবেক-বিচারবোধ!
হঠাৎ রাহুলের সামনে এসে দাঁড়ায় একটি শিশু। সর্বাঙ্গ রক্তে ভেজা! যন্ত্রণায় কাতরাচ্ছে। অতর্কিতে কয়েকটা তীর এসে বেঁধে রাহুলের বুকেও। নিশ্চিত মৃত্যু!
শিশুটি প্রশ্ন করে, “আমরা কি আর বাঁচব না?”
“বাঁচতে পারি। যদি পুরোটাই একটা দুঃস্বপ্ন হয়।” উত্তর দেয় রাহুল।
...তারপর একরাশ অন্ধকার।
আচমকা ঘুম ভেঙে যায় রাহুলের। পাশেই শুয়ে মিলি, ওর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। নিশ্চিন্তে ঘুমাচ্ছে! মিলির দিকে তাকিয়ে রাহুল একটা কথাই ভাবে। পারবে কি ওরা ওদের ভবিষ্যৎ প্রজন্মকে এক সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে...!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন