বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
সাগরেদকে খুন করে চোরাই মালসমেত হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নেতাই। আদালতের বিচারে খুনের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শুনে, দেবী চণ্ডীর একনিষ্ঠ উপাসক দস্যু নেতাই বাজখাঁই গলায় হুঙ্কার ছাড়ল, “জজসাহেব, এই শাস্তি একেবারেই অনুচিত। কানাই ভালো লোক ছিল না মোটেই। ও অনেকের, অনেক ক্ষতি করেছে। মা চণ্ডীর ইচ্ছেতেই ওকে খুন করে, কৃতকর্মের শাস্তি দিয়েছি আমি। দুষ্টের দমন করেছি। আর মায়ের আদেশে কোনও কাজ করলে তা কখনওই পাপ নয়, পূণ্য।”
রসিক জজসাহেব হেসে বললেন, “তা সব পূণ্য তুমি কি একাই নিয়ে যাবে? কিছু সৌভাগ্য আমাদেরও হোক? ধরে নাও, তোমার এই শাস্তি ওই ঈশ্বরেরই বিধান। আমি তো নিমিত্ত মাত্র।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন