বিশ্বরূপ মজুমদার

শ্যামা নন্দী
দুধে আলতায় পা ডুবিয়ে নববধূ দীপার রাঙা পায়ের ছাপে শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হল। বরণ করতে এসে শাশুড়ি বউয়ের মুখের দিকে না তাকিয়ে হাতের, গলার গয়নায় চোখ রাখলেন। মনে মনে তোলমোলটাও সেরে নিলেন।
ফুলশয্যার পরদিন খুব ভোরেই দরজার কড়ায় নাড়া পড়ল।
“এত ঘুম আসে কোত্থেকে অভাগীর বেটির। দেওয়া থোওয়ায় ওই তো হা-ঘরে অবস্থা।”
শাড়ি পরায় অনভ্যস্ত দীপার দরজা খুলতে সামান্য দেরি হল। চোখে তখনও রাতজাগা ঘুম আর সোহাগ লেপে আছে। দরজা খুলতেই শাশুড়ির বাক্যবাণ আর রক্তচক্ষু দেখে ভয়ে জড়সড় অবস্থা দীপার।
উঠোনে রাখা একগাদা এঁটো বাসন মেজে এবারে সে দোতলা বাড়ির সব ঘর মুছতে যাবে। সারা বাড়িতেই আজ তার পায়ের ছাপ পড়বে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন