বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
ফরাসি বিপ্লব তখন অন্তিমপর্বে। দু’পক্ষে জোর লড়াই চলছে। গুজব ছড়িয়েছে রাজা ষোড়শ লুই ও রানি অঁতোয়ানেত লুকিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। পথে তাই কড়া নজরদারি বিপ্লবীদের।
হঠাৎ একদিন তাদের নজরে পড়ল একটা ঘোড়ার গাড়ি আসছে। গাড়ির অন্দরে কে আছেন জানতে চাওয়ায় কোচোয়ান জানাল, গাড়িতে একজন আসন্ন প্রসবা মহিলা আছেন। যাচ্ছেন বাপের বাড়ি। বিপ্লবীরা গাড়ি ছেড়ে দিল।
কিন্তু গাড়িটা গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ নাকে এসে ঝাপটা মারল সুগন্ধি আতর ‘টালিসমান’-এর গন্ধ। রানির আতর-প্রীতির কথা তখন সর্বজনবিদিত। বিপ্লবীদের তাই টনক নড়ে উঠল। সন্দেহ হওয়ায় দৌড়ে গিয়ে গাড়ি আটকালেন তারা। ধরা পড়লেন রানি মারি অঁতোয়ানেত। খুশবু প্রেমই কাল হল তাঁর!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন