বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
অর্ণব, প্রত্যয়, বাদশা – তিন বন্ধুই বিদেশে প্রতিষ্ঠিত। অনেকদিন পর তিনজনের দেখা। প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক পর্যন্ত তারা একসঙ্গে পড়েছে। তিন বন্ধু ঠিক করল তারা তাদের গ্রামের প্রাইমারি স্কুলটা দেখতে যাবে। গাড়ি করে যেতে যেতে চারপাশটা কেমন যেন অচেনা লাগছিল, গ্রাম্যভাব এখন আর নেই। স্থানীয় একজনকে জিজ্ঞেস করতে সে ভাঙাচোরা একটা স্কুলবাড়ি দেখিয়ে দিল। স্কুল বন্ধ হয়ে গেছে! তাদের খারাপ লাগছিল স্কুলের অবস্থা দেখে, হঠাৎ অর্ণব চেঁচিয়ে উঠল, “ওই তো সেই গাছটা!” গাছটা ওরা ক্লাস ফোর-এ পড়ার সময় লাগিয়েছিল। ওরা তিনজনে ছুটে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরল। স্কুলবাড়িটা তার মর্যাদা হারালেও গাছটা কিন্তু বেশ ডালপালা মেলে সেই সময়ের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন