বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
শিউলিকে নিয়ে রাত আটটার মধ্যে পৌঁছতে হবে। বনমালী নস্করের বাগানবাড়িতে আজ মদের ফোয়ারা ছুটবে। সে ফোয়ারায় গা ভিজিয়ে নাচবে শিউলি। নন্দ গাড়ি থেকে নামতেই ভোজালির কোপটা ডান কব্জির ওপর পড়ে। বনমালীর অ্যান্টি পার্টি দীপেশ কুণ্ডুর পোষা ফটিককে মুহূর্তে একটা আপার কাটে মাটি ধরিয়ে নন্দ ঢুকে পড়ে শিউলির বাড়িতে।
“এ কী!” — মুহূর্তে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বাঁধে শিউলি। বাইরে রাখীপূর্ণিমার চাঁদ উঠেছে।
শহরের রাস্তা ছেড়ে মেঠো পথ ধরতেই শিউলি বলে ওঠে — “কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ওনার বাগানবাড়ি তো এদিকে নয়!”
উইন্ড স্ক্রিনে চোখ রেখে নন্দ বলে — “গ্রামের বাড়িতে। মা আছেন। বোন তো তাঁর সঙ্গেই থাকবে নাকি।”
ঘন কালো আকাশের গায়ে চাঁদটা হাসে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন