বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
কলেজের সহপাঠিনী ঈশিতা একবার রঙ্গ করে বলেছিল, ‘তুই যদি আর এক ইঞ্চি লম্বা হতিস তাহলে মেয়েরা তোর পেছনে লাইন লাগাত!’ শুনে দুঃখে বুক ফেটেছিল অর্ঘর। সে বুঝেছিল, ঈশিতা কোনওদিনই ওর পেছনে লাইন দেবে না!
পরবর্তীকালে চাকরির এক পরীক্ষায় এক ইঞ্চি খাটো হওয়ার দরুন মেডিকেলে বাতিল হয়ে যায় অর্ঘ। তাতে দুঃখ আরও জমাট হল যেন।
এরপর চাকরির ধান্দায় পার্টিতে ভিড়ল অর্ঘ। পার্টির ডাকে সামিল হল এক মহা মিছিলে। সেখানে মিছিলের জনতা উশৃঙ্খল হয়ে উঠলে পুলিশ গুলি চালাল। একটা গুলি আচমকা বেরিয়ে গেল ওর মাথা ছুঁয়ে। অর্ঘ বুঝল উচ্চতা এক ইঞ্চি বেশি হলে নির্ঘাত আজ সে মায়ের ভোগে! অবশেষে ওর দুঃখ ঘুচল!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন